July 26, 2026, 4:12 pm
শিরনাম :
এহসান মোর্শেদ পিয়াল কে আহবায়ক করে মূলঘর ইউনিয়ন “মুক্তিযোদ্ধো প্রজন্ম সংসদ” এর আহবায়ক কমিটি গঠিত। পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী

তালায় দোকান-ঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ

তালা প্রতিনিধি

বিজ্ঞ আদালতের স্থিতাদেশ অমান্য করে তালার মাছিয়াড়া গ্রামে জমি দখলের চেষ্টা করা হয়েছে। এসময় জমির উপর থাকা দোকান ও বসতঘর ভাংচুরসহ মালামাল লুটপাট করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনায় বাঁধা দিতে যাওয়ায় ভুক্তভোগী পরিবারের ৩জন আহত হয়েছে।

উপজেলার মাছিয়াড়া গ্রামের মৃত. জাহান আলী সরদারের ছেলে হতদরিদ্র শাহাদাত আলী সরদার জানান, তিনি একজন ভূমিহীন। পরিবার নিয়ে খাস জমিতে বসবাস করেন। অনেক কষ্টে তিনি পাশের রফিকুল গাজীর কাছ থেকে ৪ কাঠা জমি কিনে সেখানে বাঁশ-খুটির দোকান ও ঘর নির্মান করে বসবাস করছেন।

ভুক্তভোগী শাহাদাত আলী বলেন, জমি কিনে নিজ নামে নামপত্তনসহ খাজনা দিয়ে ভোগদখল করার একপর্যায়ে জমি দাতা রফিকুল গাজীর ভাই সাইদুর রহমান ওরফে শহিদুল গাজী ওই জমির রেজিষ্ট্রিশন বাতিলের জন্য আদালতে আমানতের মামলা করেন। সেই মামলা চলমান থাকা অবস্থায় বিভিন্ন সময়ে শহিদুল গাজী এই জমি দখলের জন্য হুমকি দিতে থাকে। এঘটনার প্রতিকার পেতে শহিদুল গাজী এবং তার অপর দু’ ভাইয়ের বিরুদ্ধে আদালতে একটি মামলা (পিটিশন ৩২১/২৬) দায়ের করা হয়।

আদালত শুনানি অন্তে উক্ত জমির উপর স্থিতাদেশ জারি করেন। আদালতের আদেশ প্রাপ্তির পর তালা থানার এএসআই সুবীর চন্দ্র দেব গত ১৭ মার্চ উভয় পক্ষকে নোটিশ দিয়ে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দেন। কিন্তু বিজ্ঞ আদালত ও তালা থানা পুলিশকে অমান্য করে সাইদুর রহমান ওরফে শহিদুল এর নেতৃত্বে তার ভাই আব্দুল মান্নান গাজী ও শফিকুল গাজীসহ অর্ধশত লোক শনিবার (২৮ মার্চ) সকালে ওই জমি দখল নিতে হামলা চালায়।

এসময় জমির উপরে থাকা দোকান ও বসত ঘর ভেঙ্গে গুড়িয়ে দেয়াসহ নগদ টাকা, স্বর্নালংকার ও মালামাল লুটপাট করে বলে অভিযোগে বলা হয়েছে। ঘর-বাড়ি ভাংচুরকালে বাঁধা দিলে শাহাদাৎ আলী সরদার, তার ছেলে আলী আজগরসহ ৩জনকে পিটিয়ে আহত করা হয়। হামলা ও ভাংচুরের পর শাহাদাত আলীর পরিবারকে নানাবিধ হুমকি দেয়া হচ্ছে।

এঘটনায় আতংকিত শাহাদাত সরদার ও তার পরিবার উর্দ্ধতন পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ