September 18, 2026, 2:34 am
শিরনাম :
মনস্বিতা মহিলা ডিগ্রি কলেজে নজরুল বর্ষ উদযাপন কোটালীপাড়ার নাজিম এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায় তালায় নেক্সাস প্রোগ্রামিংয়ের যুব অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত সার্টিফিকেট নির্ভর শিক্ষা নয়, আচরণগত পরিবর্তন ও মূল্যবোধের বিকাশ ঘটাতে হবে- জেলা প্রশাসক শহীদ সাইফুদ্দিনের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শরণখোলায় ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি পালন কোটালীপাড়ায় প্রতিপক্ষের বিরুদ্ধে ফলের গাছ কাটার অভিযোগ কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা দর্শনা চেকপোস্টে মেহেরপুর আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার রাজারহাটের নাজিমখানে ব্রিজের উচ্চতায় বিপজ্জনক সড়ক

উপকূলের সংকট মোকাবিলায় উদ্যোগ ও বিদেশে কর্মসংস্থানের আশ্বাস- প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

বাগেরহাট প্রতিনিধি

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম বলেছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবের কারণে দেশের উপকূলীয় অঞ্চলের মানুষ নানামুখী সমস্যার সম্মুখীন হচ্ছেন। বিশেষ করে সুপেয় পানি, স্যানিটেশন, আবাসন ও সড়ক যোগাযোগ ব্যবস্থায় নানা সংকট রয়েছে। এসব সমস্যা নিরসনে সরকার পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেবে বলে তিনি আশ্বাস দেন।

তিনি বলেন, নিরাপদ পানির সংকট মোকাবেলায় সরকারি পুকুর পুনঃখনন ও সংরক্ষণের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি এলাকার রাস্তাঘাট চিহ্নিত করে ধাপে ধাপে সংস্কার করা হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, দেশের শিক্ষিত তরুণ-তরুণীদের দক্ষ করে গড়ে তুলতে স্বল্প সময়ের মধ্যে প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। এই প্রশিক্ষণের মাধ্যমে তাদের বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। বিশেষ করে চীন, দক্ষিণ কোরিয়া, জাপান, জার্মানি ও ফ্রান্সসহ বিভিন্ন দেশে কর্মসংস্থানের জন্য পাঠানোর পরিকল্পনা রয়েছে।

জনগণের অভিযোগ সরাসরি গ্রহণের বিষয়ে তিনি বলেন, যারা সরাসরি যোগাযোগ করতে পারেন না, তাদের সুবিধার্থে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে একটি অভিযোগ বাক্স স্থাপন করা হবে। সেখানকার অভিযোগগুলো যাচাই-বাছাই করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে রাজনৈতিক পরিচয় নয়, ন্যায্যতার ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।

শুক্রবার (২৭ মার্চ) রাতে মোংলার দামেরখন্ড কালী মন্দিরে আয়োজিত তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়া প্রতিমন্ত্রী একই দিন উপজেলার বিভিন্ন এলাকায় আয়োজিত ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ