July 26, 2026, 11:49 pm
শিরনাম :
রাজবাড়ীতে আর্থিক প্রতারণার প্রতিবাদে ও টাকা ফেরতের দাবিতে মানববন্ধন পাথরঘাটায় জেলের ছদ্মবেশী সাংবাদিকের কাছ থেকে নৌ পুলিশের চাঁদা গ্রহণের ভিডিও ভাইরাল বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর সভাপতিতে সংবর্ধনা ঝালকাঠি জেলা পরিষদে মানবিকতার অনন্য দৃষ্টান্ত তালা হাসপাতালের ডাক্তার ও কর্মচারী সাসপেন্ড খালিয়াজুড়ির মেন্দিপুর ইউনিয়ন ভূমি অফিসে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ জামালপুরে ব্যবসায়ীদের মানববন্ধন বান্দরবানে সদর ইউনিয়ন পরিষদে প্রশাসনিক ক্ষমতা পেলেন কৃষি কর্মকর্তা চাঁপাইনবাবগঞ্জে সবুজ বাংলাদেশ গড়ার উদ্যোগে বৃক্ষমেলা উদ্বোধন শ্যামনগরে জলাবদ্ধতায় ফসলের জমি পানিতে তলিয়ে আছে

শরণখোলায় ইনসাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন

মো. আব্দুল করিম গাজী, নিজস্ব প্রতিনিধি

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বৃহস্পতিবার সকাল ৮:০০টায় রায়েন্দা পাইলট হাই স্কুল মাঠে “ইনসাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন শরণখোলা”র আয়োজনে ফ্রী ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন-২০২৬ অনুষ্ঠিত হয়।

ইনসাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র প্রতিষ্ঠাতা পরিচালক জনাব মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে এবং নির্বাহী সদস্য গাজী সোলায়মান এর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন,উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদ হাসান।

বিশেষ অতিথি ছিলেন,উপজেলা জামায়াতের আমীর মাওলানা রফিকুল ইসলাম কবির, উপজেলা বিএনপি’র সভাপতি জনাব মোঃ আনোয়ার হোসেন পঞ্চায়েত।

এছাড়াও উপস্থিত ছিলেন,বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীবৃন্দ, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ,সরকারি কর্মকর্তা গন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীবৃন্দ।

শরণখোলার আপমার জনতার মাঝে ‘ইনসাফ ওয়েলফেয়ার্স এর উদ্যোগে ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইনে প্রায় সহাস্রাধিক মানুষ বিনামূল্যে রক্ত পরীক্ষা করেন ।

এখানে ডাক্তার হিসেবে ছিলেন, কুমিল্লা মেডিকেলের ডাঃ আব্দুল্লাহ খান, ডাঃ জনাব শাকিল আহমেদ,গোপালগঞ্জ মেডিকেলের শিক্ষার্থী সুরাইয়া আক্তার,বরিশাল প্রাইভেট মেডিকেলের শিক্ষার্থী রাকিব আহমেদ সহ প্যারামেডিকেলের ছয় জন ডাক্তার ও ৩০ র অধিক স্বেচ্ছাসেবক ক্যাম্পেইনে বিনা পারিশ্রমিকে সহযোগিতা করেন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার জনাব জাহিদ হাসান স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এই কার্যক্রম চালু করার আহ্বান জানান। যাতে জরুরী মুহূর্তে মানুষ রক্তের জন্য হয়রানি হতে না হয়।

ক্যাম্পেইনে মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা ,শিক্ষার্থী সহ সাধারণ মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

ক্যাম্পেইন পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন,ইনসাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্যবৃন্দদের মধ্যে মুহাম্মদ আমিনুল ইসলাম,ডাক্তার আব্দুল্লাহ খান,হাফেজ সুলাইমান গাজী,হাফেজ শাহরিয়ার শাকিল, নাদিম আলমাস,নাকিব আহমেদ মুজাহিদসহ অন্যান্য সদস্যবৃন্দ ।।

ইনসাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পরিচালক জনাব আমিনুল ইসলাম বলেন, এই সংগঠনটি নিঃস্বার্থভাবে মানুষের সহযোগিতায় কাজ করে যাচ্ছে। মানুষের ভালোবাসা পেলে শরণখোলার সর্বত্র এর কার্যক্রম ছড়িয়ে দেয়ার ইচ্ছা আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ