July 26, 2026, 5:12 pm
শিরনাম :
এহসান মোর্শেদ পিয়াল কে আহবায়ক করে মূলঘর ইউনিয়ন “মুক্তিযোদ্ধো প্রজন্ম সংসদ” এর আহবায়ক কমিটি গঠিত। পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী

জমি সংক্রান্ত বিরোধের জেরে ফরিদপুরে ভাইকে গুলি করে হত্যা

গোলাম আজম মনির, ফরিদপুর জেলা প্রতিনিধি

ফরিদপুরের বোয়ালমারীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে আপন ভাইকে গুলি করে হত্যা করেছে ত্রোয়দশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়া ফরিদপুর -১ আসনে সতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ডাঃ গোলাম কবির। এ ঘটনায় পুলিশ গোলাম কবির কে আটক করেছে।

বুধবার (২৫ মার্চ) সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে বোয়ালমারী উপজেলার চতুল ফায়ার সার্ভিস সংলগ্ন রেলগেট এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে দুই ভাইয়ের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন সকালে ডা. গোলাম কবির তার আপন ছোট ভাই হুমায়ুন কবির মিন্টুকে ঘটনাস্থলে ডেকে নিয়ে যান। সেখানে পূর্ব-পরিকল্পিত ভাবে তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালায়। এতে ঘটনাস্থলেই মিন্টুর (৫২) মৃত্যু হয়।

ঘটনার পর স্থানীয় জনতা ঘটনাস্থলে এসে গোলাম কবিরকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। এ সময় বিক্ষুব্ধ জনতা গোলাম কবিরের পাজেরো গাড়িটিও ভাঙচুর করে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্তকে হেফাজতে নেয়। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য ফরিদপুরের মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ