September 21, 2026, 4:34 am
শিরনাম :
ময়মনসিংহের নাসিরাবাদ কলেজে তারুণ্যের মেলা নওহাটা পৌরসভার ৯ নং ওয়ার্ডে বিএনপি নেতার গণসংযোগ কলকাতার বাজে প্রতাপ ঘাট সহ অন্যান্য ঘাটেও চলছে বিশ্বকর্মা বিসর্জন ফরিদপুরে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন চন্দ্রিমা থানায় কিশোর গ্যাং প্রতিরোধের দাবিতে এলাকাবাসীর স্মারকলিপি কাঁঠালিয়ায় মাদকসহ দুজন গ্রেপ্তার ময়মনসিংহে মাদক সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনায় আলোচনাসভা অনুষ্ঠিত কাঁঠালিয়ায় আদালতে মামলা চলার মধ্যেই সীমানা বেড়া ভাঙচুরের অভিযোগ অনিয়মের অভিযোগে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরে দুদকের অভিযান রাজশাহীর মোহনপুরে আনসার-ভিডিপির মাদকবিরোধী সচেতনতা সমাবেশ

শিক্ষা প্রতিষ্ঠান পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিতকরণে আন্তঃমন্ত্রণালয় কমিটির সভা অনুষ্ঠিত

তরফদার রবিউল ইসলাম

মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬ স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে সারাদেশে শহর ও গ্রামাঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানসমূহ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে দিকনির্দেশনা প্রদানের লক্ষ্যে গঠিত আন্তঃমন্ত্রণালয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

সভায় শিক্ষা প্রতিষ্ঠানসমূহে পরিচ্ছন্নতা রক্ষা এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিতকরণে বেশ কিছু কার্যকর উদ্যোগের উপর গুরুত্বারোপ করা হয়। এর মধ্যে রয়েছে—প্রতি বৃহস্পতিবার শিক্ষা প্রতিষ্ঠানের আঙিনা দলগতভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, নিয়মিতভাবে বৃক্ষ রোপণ করা, শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে অথবা আশেপাশে স্থানীয় বাজার বসলে তা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ বা পৌরসভার স্থানীয় প্রতিনিধিদের উদ্যোগে নিয়মিত পরিষ্কার রাখা; শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ বিকালবেলা ছাত্র-ছাত্রীদের জন্য উন্মুক্ত রাখা; এবং আন্তঃইউনিয়ন খেলাধুলা প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করা। পাশাপাশি, সার্বিকভাবে শিক্ষা প্রতিষ্ঠানে স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিতকরণ এবং এ বিষয়ে সংশ্লিষ্ট সকল সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় জোরদারের ওপর বিশেষ গুরুত্ব প্রদান করা হয়।

উল্লেখ্য, শিক্ষা প্রতিষ্ঠানসমূহে পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনায় ৬ (ছয়) সদস্যবিশিষ্ট একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করা হয়েছে।

উক্ত কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন স্থানীয় সরকার বিভাগের সচিব মোঃ শহীদুল হাসান । কমিটির অন্যান্য সদস্যরা হলেন—সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ আবদুল খালেক; সচিব, স্বাস্থ্য সেবা বিভাগ মোঃ কামরুজ্জামান চৌধুরী; সচিব, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ মুহাম্মদ রফিকুল ইসলাম; এবং সচিব, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আবু তাহের মোঃ মাসুদ রানা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ