July 26, 2026, 6:18 pm
শিরনাম :
১৭ বছরে মানুষ ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করতে পারেনি- এস এম জিলানী এহসান মোর্শেদ পিয়াল কে আহবায়ক করে মূলঘর ইউনিয়ন “মুক্তিযোদ্ধো প্রজন্ম সংসদ” এর আহবায়ক কমিটি গঠিত। পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত

কলাপাড়ায় জাল টাকা সহ কিশোর আটক

চঞ্চল সাহা, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর কলাপাড়ায় বিকাশ করতে গিয়ে ১৪ টি এক হাজার টাকার জাল নোট সহ মো.অহিদুল ইসলাম নামে এক কিশোরকে আটক করেছে পুলিশ।

রবিবার (১৫ মার্চ) সকাল ৯ টার দিকে পৌরশহরের উপজেলা সড়ক সংলগ্ন মো.মনিরুল ইসলামের বিকাশের দোকান থেকে তাকে আটক করা হয়।

অহিদুল ইসলাম কলাপাড়া উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের মধুখালী গ্রামের মো.মোতাহার হোসেন তালুকদারের ছেলে।

কলাপাড়া থানার পুলিশ উপ-পরিদর্শক মো.জাকির হোসেন বলেন ‘ তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। টাকা বিকাশ করার সময় দোকান মালিকের সন্দেহ হলে তিনি অপর একজনকে টাকা গুলো দেখায়। পরে তারা টাকা গুলো জাল নিশ্চিত হয়ে পুলিশে খবর দেয়।

দোকান মালিক মনিরুল ইসলাম বলেন’ টাকা গুলো অন্য নোটের চেয়ে ভিন্ন মনে হলে তিনি তার এক আত্মীয়কে দেখান।

এর আগেও উপজেলার বাবলাতলা বাজার থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে জাল টাকা এনে ধরা পড়ে ওই চক্রের এক সদস্য।

মূলতঃ পবিত্র ইদুল ফিতর এবং ইদুল আযহার সময় মানুষের কেনাকাটার ভীরে এ চক্রটি জাল টাকা চালানোর চেষ্টা চালায়। এতে অনেকে প্রতারনার শিকার হয়েছে বলে একাধিক সূত্রে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ