September 21, 2026, 5:13 am
শিরনাম :
ময়মনসিংহের নাসিরাবাদ কলেজে তারুণ্যের মেলা নওহাটা পৌরসভার ৯ নং ওয়ার্ডে বিএনপি নেতার গণসংযোগ কলকাতার বাজে প্রতাপ ঘাট সহ অন্যান্য ঘাটেও চলছে বিশ্বকর্মা বিসর্জন ফরিদপুরে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন চন্দ্রিমা থানায় কিশোর গ্যাং প্রতিরোধের দাবিতে এলাকাবাসীর স্মারকলিপি কাঁঠালিয়ায় মাদকসহ দুজন গ্রেপ্তার ময়মনসিংহে মাদক সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনায় আলোচনাসভা অনুষ্ঠিত কাঁঠালিয়ায় আদালতে মামলা চলার মধ্যেই সীমানা বেড়া ভাঙচুরের অভিযোগ অনিয়মের অভিযোগে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরে দুদকের অভিযান রাজশাহীর মোহনপুরে আনসার-ভিডিপির মাদকবিরোধী সচেতনতা সমাবেশ

সরকার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী

ডেস্ক রিপোর্ট

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেছেন, দেশের জনগণ উন্নয়ন ও সমৃদ্ধির লক্ষ্যে বিএনপিকে বিপুলভাবে বিজয়ী করেছে। এবং তারা সঠিক কাজটিই করেছে। বিএনপি জনগণের প্রত্যাশা পূরণে শুরুতেই ১৮০ দিনের কর্মসূচি গ্রহণ করেছে। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, হেলথ কার্ড খালখনন ও বৃক্ষরোপণ কর্মসূচি কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে। এজন্য তিনি সরকারকে সহযোগিতা করতে সকলের প্রতি আহ্বান জানান।

মন্ত্রী বলেন, সরকার একটি জনকল্যাণমুখী ও জবাবদিহি জনপ্রশাসন গড়ে তুলতে চায় আর তা করতে হলে সরকারি কর্মচারীদের জনবান্ধব,আন্তরিক, সৎ ও নিবেদিত হতে হবে। যেকোনো কাজ একটি টার্গেট নিয়ে করতে হবে। সে জন্য যথাসময়ে অফিসে আসা আবশ্যক।

শুক্রবার (১৩ মার্চ) দুপুরে লালমনিরহাট সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এর আগে মন্ত্রী লালমনিরহাট সদর হাসপাতাল পরিদর্শন করেন এবং শীঘ্রই নবনির্মিত ২৫০ শয্যা হাসপাতাল চালু করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ