July 27, 2026, 2:05 am
শিরনাম :
রাজবাড়ীতে আর্থিক প্রতারণার প্রতিবাদে ও টাকা ফেরতের দাবিতে মানববন্ধন পাথরঘাটায় জেলের ছদ্মবেশী সাংবাদিকের কাছ থেকে নৌ পুলিশের চাঁদা গ্রহণের ভিডিও ভাইরাল বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর সভাপতিতে সংবর্ধনা ঝালকাঠি জেলা পরিষদে মানবিকতার অনন্য দৃষ্টান্ত তালা হাসপাতালের ডাক্তার ও কর্মচারী সাসপেন্ড খালিয়াজুড়ির মেন্দিপুর ইউনিয়ন ভূমি অফিসে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ জামালপুরে ব্যবসায়ীদের মানববন্ধন বান্দরবানে সদর ইউনিয়ন পরিষদে প্রশাসনিক ক্ষমতা পেলেন কৃষি কর্মকর্তা চাঁপাইনবাবগঞ্জে সবুজ বাংলাদেশ গড়ার উদ্যোগে বৃক্ষমেলা উদ্বোধন শ্যামনগরে জলাবদ্ধতায় ফসলের জমি পানিতে তলিয়ে আছে

রাজাপুর–কাঁঠালিয়ায় উন্নয়নকাজে মান বজায় রাখার নির্দেশ, অবৈধ বালু উত্তোলন বন্ধের আহ্বান

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি 

ঝালকাঠির রাজাপুর ও কাঁঠালিয়া এলাকায় চলমান উন্নয়নকাজে নির্ধারিত টেন্ডার সিডিউল অনুযায়ী মান বজায় রাখার নির্দেশ দিয়েছেন ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল। একই সঙ্গে অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন এবং ইটভাটার জন্য মাটি কাটা বন্ধ করার আহ্বান জানিয়েছেন তিনি।

স্থানীয়দের উদ্দেশে দেয়া এক বার্তায় রফিকুল ইসলাম জামাল বলেন, রাজাপুর ও কাঁঠালিয়া এলাকায় খাল খনন, নতুন রাস্তা নির্মাণ এবং বিভিন্ন সড়কের মেরামতসহ অবকাঠামোগত উন্নয়ন কাজ চলমান রয়েছে। এসব কাজ যেন টেন্ডার সিডিউল অনুযায়ী যথাযথভাবে সম্পন্ন হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, উন্নয়নকাজে কোনো ধরনের অনিয়ম বা নিম্নমানের কাজ মেনে নেয়া হবে না। জনগণের অর্থে বাস্তবায়িত প্রকল্পগুলোতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সবাইকে ভূমিকা রাখতে হবে।

এ ছাড়া বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, দলের কেউ যদি চাঁদাবাজি, মাদক সেবন বা মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকে, তাহলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে এবং প্রয়োজনে দল থেকে বহিষ্কার করা হবে।

এমপি রফিকুল ইসলাম জামাল আরও বলেন, এলাকায় কোনো অনিয়ম, দুর্নীতি বা অবৈধ কর্মকাণ্ড চোখে পড়লে তা দ্রুত প্রশাসনকে অবহিত করতে হবে। উন্নয়ন ও আইনশৃঙ্খলা রক্ষায় সবাইকে প্রশাসনের পাশে থাকার আহ্বান জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ