September 18, 2026, 3:45 am
শিরনাম :
মনস্বিতা মহিলা ডিগ্রি কলেজে নজরুল বর্ষ উদযাপন কোটালীপাড়ার নাজিম এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায় তালায় নেক্সাস প্রোগ্রামিংয়ের যুব অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত সার্টিফিকেট নির্ভর শিক্ষা নয়, আচরণগত পরিবর্তন ও মূল্যবোধের বিকাশ ঘটাতে হবে- জেলা প্রশাসক শহীদ সাইফুদ্দিনের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শরণখোলায় ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি পালন কোটালীপাড়ায় প্রতিপক্ষের বিরুদ্ধে ফলের গাছ কাটার অভিযোগ কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা দর্শনা চেকপোস্টে মেহেরপুর আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার রাজারহাটের নাজিমখানে ব্রিজের উচ্চতায় বিপজ্জনক সড়ক

রাজাপুরে আতশবাজি ফোটানোয় অভিযান: শিশু-কিশোর আটক, সরঞ্জাম জব্দ

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি 

ঝালকাঠির রাজাপুরে আতশবাজি ফোটানোর সময় অভিযান চালিয়ে কয়েকজন শিশু-কিশোরকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে রাজাপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, রাতের বেলা স্কুল মাঠে কয়েকজন শিশু-কিশোর আতশবাজি ফোটাচ্ছিল। বিষয়টি জানতে পেরে রাজাপুর থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে সেখানে অভিযান চালানো হয়। এ সময় আতশবাজি ফোটানোর সরঞ্জাম উদ্ধার করা হয় এবং কয়েকজনকে আটক করা হয়। পরে আটক তিনজন শিশু-কিশোরকে মুচলেকা রেখে তাদের অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। পাশাপাশি এ ধরনের আতশবাজি বিক্রি ও ব্যবহারের সঙ্গে জড়িত দোকানিদের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

রাজাপুর থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম বলেন, আতশবাজি ফোটানোর সময় তিনজনকে আটক করা হয়েছিল। পরে তাদের মুচলেকা রেখে অভিভাবকের জিম্মায় দেওয়া হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের কাজ না করার জন্য সতর্ক করা হয়েছে।

অভিযান চলাকালে স্থানীয় শিক্ষক ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পুলিশের পক্ষ থেকে জনসাধারণকে আতশবাজি ব্যবহার থেকে বিরত থাকার জন্যও আহ্বান জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ