September 18, 2026, 4:11 am
শিরনাম :
মনস্বিতা মহিলা ডিগ্রি কলেজে নজরুল বর্ষ উদযাপন কোটালীপাড়ার নাজিম এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায় তালায় নেক্সাস প্রোগ্রামিংয়ের যুব অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত সার্টিফিকেট নির্ভর শিক্ষা নয়, আচরণগত পরিবর্তন ও মূল্যবোধের বিকাশ ঘটাতে হবে- জেলা প্রশাসক শহীদ সাইফুদ্দিনের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শরণখোলায় ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি পালন কোটালীপাড়ায় প্রতিপক্ষের বিরুদ্ধে ফলের গাছ কাটার অভিযোগ কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা দর্শনা চেকপোস্টে মেহেরপুর আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার রাজারহাটের নাজিমখানে ব্রিজের উচ্চতায় বিপজ্জনক সড়ক

বাগেরহাটে নিজের কাছে থাকা অস্ত্রের গুলিতে কোস্টগার্ড কর্মকর্তার মৃত্যু

তরফদার রবিউল ইসলাম

বাগেরহাটের মোংলায় দায়িত্বরত অবস্থায় নিজের কাছে থাকা ইস্যুকৃত বাহিনীর অস্ত্রের গুলিতে এম সালেহ আহমেদ (৪২) নামের এক কোস্টগার্ড কর্মকর্তার মৃত্যু হয়েছে।

বুধবার (১১ মার্চ) সকাল ৭টা ৪০ মিনিটের দিকে মোংলার কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরের গার্ড রুমে ওই ঘটনা ঘটে।

নিহতের নাম এম সালেহ আহমেদ (৪২)। নৌবাহিনীর এই পেটি অফিসার প্রেষণে কোস্টগার্ডে নিযুক্ত ছিলেন। নিজের বুকে অস্ত্র ঢেকিয়ে গুলি চালিয়ে তিনি ‘আত্মহত্যা’ করেন বলে জানা গেছে। নিহত সালেহ আহমেদের গ্রামের বাড়ি বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার তেলিগাতী ইউনিয়নের ঢুলিগাতী গ্রামে।

আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, গুলির শব্দ শুনে আশপাশে থাকা কোস্ট গার্ড সদস্যরা গার্ড রুমে ছুটে গিয়ে বুকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে দেখতে পায়। দ্রুত তারা সেখান থেকে তাকে উদ্ধার করে খুলনা উপশম হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

এ ঘটনায় বাগেরহাটের মোংলা থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে। এ বিষয়ে নিহতের পরিবার বা বাহিনীর পক্ষ থেকে কোন অভিযোগ করা হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ