September 18, 2026, 4:11 am
শিরনাম :
মনস্বিতা মহিলা ডিগ্রি কলেজে নজরুল বর্ষ উদযাপন কোটালীপাড়ার নাজিম এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায় তালায় নেক্সাস প্রোগ্রামিংয়ের যুব অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত সার্টিফিকেট নির্ভর শিক্ষা নয়, আচরণগত পরিবর্তন ও মূল্যবোধের বিকাশ ঘটাতে হবে- জেলা প্রশাসক শহীদ সাইফুদ্দিনের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শরণখোলায় ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি পালন কোটালীপাড়ায় প্রতিপক্ষের বিরুদ্ধে ফলের গাছ কাটার অভিযোগ কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা দর্শনা চেকপোস্টে মেহেরপুর আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার রাজারহাটের নাজিমখানে ব্রিজের উচ্চতায় বিপজ্জনক সড়ক

কলাপাড়ায় ব্যবসায়ী হত্যার বিচারের দাবীতে সংবাদ সন্মেলন

চঞ্চল সাহা, কলাপাড়া প্রতিনিধি

পটুয়াখালীর কলাপাড়ায় ইদ্রিস খান (৪৫) নামে এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার বিচারের দাবীতে সংবাদ করেছে নিহতের পরিবার বর্গ।

বুধবার (১১ মার্চ) বেলা ১১ টার দিকে কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান (সিআইপি) মিলনায়তনে এ সংবাদ সন্মেলন অনুষ্টিত হয়।

সংবাদ সন্মেলনে নিহত ইদ্রিস খানের স্ত্রী মোসা.আমেনা বেগম লিখিত বক্তব্যে বলেন’ ২৬ ফেব্রুয়ারী রাত সাড়ে ৮ টার দিকে নীলগঞ্জ ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক মো.জহিরুল ইসলাম জহির ও তার সহযোগীরা তাদের পার্টির অফিসে নিয়ে এলোপাথাড়ি মারধর করার ঘটনায় ২ মার্চ ইদ্রিস খানের মৃত্যু হয়।

৩ মার্চ আবু বক্কর খান বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরো ৫/৬ জনকে আসামী করে কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করা হয়।

এরপর থেকে আসামীরা মামলা তুলে নিতে হুমকি দিয়ে পুনরায় তাদের জীবন নাশের হুমকি দেয়।

বর্তমানে তিনি সন্তানদের নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভূগছে।

সংবাদ সন্মেলনে আক্ষেপ করে আমেনা বেগম বলেন’ মামলার এক সপ্তাহ অতিবাহিত হলেও পুলিশ আসামীদের গ্রেপ্তার করতে সক্ষম হয়নি।

অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ