September 18, 2026, 4:11 am
শিরনাম :
মনস্বিতা মহিলা ডিগ্রি কলেজে নজরুল বর্ষ উদযাপন কোটালীপাড়ার নাজিম এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায় তালায় নেক্সাস প্রোগ্রামিংয়ের যুব অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত সার্টিফিকেট নির্ভর শিক্ষা নয়, আচরণগত পরিবর্তন ও মূল্যবোধের বিকাশ ঘটাতে হবে- জেলা প্রশাসক শহীদ সাইফুদ্দিনের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শরণখোলায় ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি পালন কোটালীপাড়ায় প্রতিপক্ষের বিরুদ্ধে ফলের গাছ কাটার অভিযোগ কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা দর্শনা চেকপোস্টে মেহেরপুর আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার রাজারহাটের নাজিমখানে ব্রিজের উচ্চতায় বিপজ্জনক সড়ক

মুক্তি ফাউন্ডেশনের আয়োজনে আঞ্চলিক অ্যাডভোকেসি সেমিনার অনুষ্ঠিত

তালা প্রতিনিধি

সাতক্ষীরায় স্থানীয় ও জাতীয় বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর (এনজিও) জন্য সরাসরি ও নমনীয় অর্থায়ন নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন উন্নয়নকর্মী ও মানবিক সহায়তা সংশ্লিষ্টরা। এতে ন্যায্য ঝুঁকি ভাগাভাগি ও সমতাভিত্তিক অংশীদারিত্ব জোরদার করা সম্ভব হবে বলে তারা উল্লেখ করেন।

মঙ্গলবার (১০ মার্চ) বিকালে সাতক্ষীরার লেকভিউ সেমিনার হলে আয়োজিত আঞ্চলিক অ্যাডভোকেসি সেমিনার “Commitment to Action: Advancing Direct Funding and Risk Sharing in Bangladesh” শীর্ষক অনুষ্ঠানে এ আহ্বান জানানো হয়। মাল্টেসার ইন্টারন্যাশনাল ও জিএফএফও’র অর্থায়নে পরিচালিত ToGETHER 2.0 কর্মসূচির আওতায় সেমিনারটির আয়োজন করে মুক্তি ফাউন্ডেশন।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন, ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ এবং বাস্তুচ্যুত জনগোষ্ঠীর উপস্থিতির কারণে বাংলাদেশ বর্তমানে একটি জটিল মানবিক পরিস্থিতির মুখোমুখি। এ ধরনের সংকট মোকাবিলায় স্থানীয় ও জাতীয় সংস্থাগুলো প্রায়ই প্রথম সাড়া প্রদানকারী হিসেবে কাজ করে। তবে মানবিক সহায়তায় ‘লোকালাইজেশন’ নিয়ে বৈশ্বিক অঙ্গীকার থাকা সত্ত্বেও স্থানীয় সংস্থাগুলোর জন্য সরাসরি অর্থায়নের সুযোগ এখনও সীমিত। ফলে স্থানীয় পর্যায়ে দ্রুত সহায়তা পৌঁছে দেওয়া বাধাগ্রস্ত হয় এবং প্রশাসনিক ব্যয়ও বেড়ে যায়।

সেমিনারের প্যানেল আলোচনায় অংশগ্রহণকারীরা স্থানীয় সংস্থাগুলোর জন্য সরাসরি ও নমনীয় অর্থায়ন বৃদ্ধি, বহুবর্ষী অর্থায়ন ব্যবস্থা চালু, স্থানীয় উদ্যোগ শক্তিশালী করতে বিশেষ তহবিল গঠন এবং সরকার, দাতা সংস্থা ও আন্তর্জাতিক সংগঠনের মধ্যে ন্যায্য ঝুঁকি ভাগাভাগির নীতিমালা প্রণয়নের সুপারিশ করেন।

সাতক্ষীরা জেলা প্রশাসনের সহকারী কমিশনার (এডিসি-জেনারেল) বিষ্ণুপদ পাল প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর আবদুল হান্নান, ব্র্যাকের নিলুফার ইয়াসমিন, কেয়ার বাংলাদেশের মো. সাহাবুদ্দিন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট নেটওয়ার্কের হাসিবুল ইসলাম, এনজিও নেটওয়ার্ক অ্যাডাবের আঞ্চলিক প্রধান, গণমাধ্যমকর্মী, সিভিল সোসাইটি প্রতিনিধি এবং বিভিন্ন জাতীয় ও স্থানীয় এনজিও প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুক্তি ফাউন্ডেশনের পরিচালক গোবিন্দ ঘোষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ