September 21, 2026, 6:47 am
শিরনাম :
ময়মনসিংহের নাসিরাবাদ কলেজে তারুণ্যের মেলা নওহাটা পৌরসভার ৯ নং ওয়ার্ডে বিএনপি নেতার গণসংযোগ কলকাতার বাজে প্রতাপ ঘাট সহ অন্যান্য ঘাটেও চলছে বিশ্বকর্মা বিসর্জন ফরিদপুরে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন চন্দ্রিমা থানায় কিশোর গ্যাং প্রতিরোধের দাবিতে এলাকাবাসীর স্মারকলিপি কাঁঠালিয়ায় মাদকসহ দুজন গ্রেপ্তার ময়মনসিংহে মাদক সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনায় আলোচনাসভা অনুষ্ঠিত কাঁঠালিয়ায় আদালতে মামলা চলার মধ্যেই সীমানা বেড়া ভাঙচুরের অভিযোগ অনিয়মের অভিযোগে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরে দুদকের অভিযান রাজশাহীর মোহনপুরে আনসার-ভিডিপির মাদকবিরোধী সচেতনতা সমাবেশ

ফ্যামিলি কার্ড চালু করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলম

ডেক্স রিপোর্ট

ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু করায় মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলম,এমপি।

প্রতিমন্ত্রী মো: শরীফুল আলম বলেন,’নির্বাচনী ইশতেহারে প্রতিশ্রুতির মধ্যে প্রান্তিক জনগণ ও নিম্নবিত্তের উপকারে ফ্যামিলি কার্ড অন্যতম। সরকারের মাত্র ২১ দিনের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড সুবিধা চালু করেছেন।

প্রাথমিকভাবে ১৪ উপজেলার মধ্যে আমার নিজ উপজেলা ভৈরবের এক হাজার ১০টা পরিবারকে এই কর্মসূচিতে নিয়েছে এবং ইতোমধ্যে কার্ডের টাকাও পেয়ে গেছে,এরজন্য মাননীয় প্রধানমন্ত্রীকে জানাই ধন্যবাদ ও কৃতজ্ঞতা।’

মঙ্গলবার (১০ মার্চ) কিশোরগঞ্জের ভৈরবের উপজেলার শিমুলকান্দিতে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে মতবিনিময়কালে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলম,এমপি

প্রতিমন্ত্রী শরীফুল আলম আরও বলেন, ‘ভৈরবের যেসব পরিবার যোগ্য হিসেবে বিবেচিত হবে, পর্যায়ক্রমে তাদের সবাইকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। দরিদ্র ও নিম্ন আয়ের পরিবারগুলো সরাসরি আর্থিক সহায়তা পাবে এবং তাদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এসময় জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা,পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন,ভৈরব উপজেলা কর্মকর্তা,স্থানীয় বিএনপি’র প্রতিনিধি ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত,‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির আওতায় মাসিক ২ হাজার ৫০০ টাকা করে উপকারভোগীর পছন্দ অনুযায়ী মোবাইল ওয়ালেট বা ব্যাংক হিসাবে। প্রথম পর্যায়ে ৩৭ হাজার ৫৬৭টি নারীপ্রধান পরিবারকে ভাতা দেওয়ার জন্য নির্বাচন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ