September 21, 2026, 7:20 am
শিরনাম :
ময়মনসিংহের নাসিরাবাদ কলেজে তারুণ্যের মেলা নওহাটা পৌরসভার ৯ নং ওয়ার্ডে বিএনপি নেতার গণসংযোগ কলকাতার বাজে প্রতাপ ঘাট সহ অন্যান্য ঘাটেও চলছে বিশ্বকর্মা বিসর্জন ফরিদপুরে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন চন্দ্রিমা থানায় কিশোর গ্যাং প্রতিরোধের দাবিতে এলাকাবাসীর স্মারকলিপি কাঁঠালিয়ায় মাদকসহ দুজন গ্রেপ্তার ময়মনসিংহে মাদক সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনায় আলোচনাসভা অনুষ্ঠিত কাঁঠালিয়ায় আদালতে মামলা চলার মধ্যেই সীমানা বেড়া ভাঙচুরের অভিযোগ অনিয়মের অভিযোগে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরে দুদকের অভিযান রাজশাহীর মোহনপুরে আনসার-ভিডিপির মাদকবিরোধী সচেতনতা সমাবেশ

স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে ইউএনডিপি আবাসিক প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ

এস এম আরাফাত হোসাইন

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় মন্ত্রীর সঙ্গে ইউএনডিপি আবাসিক প্রতিনিধি স্টিফেন লিলারের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ মার্চ ২০২৬) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর আবাসিক প্রতিনিধি স্টিফেন লিলারের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বাংলাদেশ সরকার ও ইউএনডিপির পারস্পরিক সহযোগিতা আরও বিস্তৃত ও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়।

স্থানীয় সরকার মন্ত্রী বাংলাদেশের পল্লী উন্নয়ন খাতে ইউএনডিপির চলমান ও অতীত সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। তিনি বিশেষ করে জলবায়ু পরিবর্তনে অভিযোজন, নারীর ক্ষমতায়ন এবং অবকাঠামো উন্নয়ন খাতে দ্বিপাক্ষিক অংশীদারিত্ব আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

বৈঠকের শুরুতে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করায় মন্ত্রীকে আন্তরিক অভিনন্দন জানান। তিনি পারস্পরিক সুবিধার ভিত্তিতে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যতমুখী সম্পর্ক গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় বাংলাদেশের সার্বিক উন্নয়ন পরিস্থিতি, প্রকল্প বাস্তবায়নের চ্যালেঞ্জ, পল্লী উন্নয়ন কার্যক্রম এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলাসহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়।

সাক্ষাৎকালে স্থানীয় সরকার বিভাগের সচিব মোঃ শহীদুল হাসান এবং পরিকল্পনা, পরিবীক্ষণ, মূল্যায়ন ও পরিদর্শন অনুবিভাগের মহাপরিচালক মোঃ মাহমুদুল হাসান, এনডিসি উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ