September 21, 2026, 7:21 am
শিরনাম :
ময়মনসিংহের নাসিরাবাদ কলেজে তারুণ্যের মেলা নওহাটা পৌরসভার ৯ নং ওয়ার্ডে বিএনপি নেতার গণসংযোগ কলকাতার বাজে প্রতাপ ঘাট সহ অন্যান্য ঘাটেও চলছে বিশ্বকর্মা বিসর্জন ফরিদপুরে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন চন্দ্রিমা থানায় কিশোর গ্যাং প্রতিরোধের দাবিতে এলাকাবাসীর স্মারকলিপি কাঁঠালিয়ায় মাদকসহ দুজন গ্রেপ্তার ময়মনসিংহে মাদক সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনায় আলোচনাসভা অনুষ্ঠিত কাঁঠালিয়ায় আদালতে মামলা চলার মধ্যেই সীমানা বেড়া ভাঙচুরের অভিযোগ অনিয়মের অভিযোগে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরে দুদকের অভিযান রাজশাহীর মোহনপুরে আনসার-ভিডিপির মাদকবিরোধী সচেতনতা সমাবেশ

জ্বালানি সংকটে জরুরি ভিত্তিতে বিশ্ববিদ্যালয় বন্ধ হলেও খোলা থাকছে হলগুলো

ইসরাত জাহান আশা, মাভাবিপ্রবি প্রতিনিধি

জ্বালানি সংকটের কারণে জরুরি ভিত্তিতে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হলেও শিক্ষার্থীদের আবাসনের বিষয়টি বিবেচনায় নিয়ে হলগুলো খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) প্রশাসন।

৮ মার্চ (রবিবার) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে প্রকাশিত স্মারক নং: মাভাবিপ্রবি/রেজি-একা/বি.ছু(০২৩)/২০০৯/৮৩৫ -এর একটি
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈশ্বিক সংকট মোকাবিলায় জাতীয় পর্যায়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক ০৮ মার্চ ২০২৬ তারিখের স্মারক নং ৩৭.০০.০০০০.০৭৮.৯৯.০০১.২০২২-৬২ এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নির্দেশনার আলোকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী ০৯ মার্চ ২০২৬ থেকে ২৪ মার্চ ২০২৬ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম, অফিস ও ক্লাস বন্ধ থাকবে।

এই অবস্থায় অনেক বিভাগের চলমান সেমিস্টার ফাইনাল পরীক্ষা স্থগিত করা হয়, যা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়।

তবে এ সময়ের মধ্যে আবাসিক শিক্ষার্থীদের সুবিধার্থে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খোলা থাকবে বলে জানিয়েছেন হল কর্তৃপক্ষ।

৯ মার্চ (সোমবার) জরুরি ভিত্তিতে শহীদ আবরার ফাহাদ হল, জননেতা আব্দুল মান্নান হল, শহীদ ওসমান হাদী হল, বেগম ফজিলাতুন্নেছা জোহা হল, আলেমা খাতুন ভাসানী হল এবং শহীদ জননী জাহানারা ইমাম হল কর্তৃপক্ষ নোটিশের মাধ্যমে জানান যে, বন্ধকালীন সময়ে হলে অবস্থান করতে ইচ্ছুক আবাসিক শিক্ষার্থীদের হল প্রভোস্ট এর পূর্বানুমতি ও নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে হলে অবস্থান করতে পারবেন।

হলে অবস্থানের জন্য মানতে হবে যে নির্দেশনা:
১। ছুটিকালীন সময়ে অবস্থানকারী ছাত্ররা তাদের নাম, স্টুডেন্ট আইডি, মোবাইল নাম্বার এবংরুম নাম্বার অবশ্যই হল নিরাপত্তাকর্মীকে সরবরাহ করবেন।

২। বন্ধের সময়ে হলে অবস্থানকালে ল্যাপটপ ও কম্পিউটারসহ মূল্যবান মালামালর নিজ দায়িত্বে রাখবেন।

৩। হলে প্রবেশের সময় ও হল থেকে বের হওয়ার পূর্বে নিরাপত্তা প্রহরীকে পরিচয় প্রদান করে ও সার্বিক নিরাপত্তা নিশ্চিতে সাহায্য করবেন।

৪। হল ছেড়ে যাওয়ার পূর্বে নিজ নিজ রুমের লাইট ও ফ্যান বন্ধ নিশ্চিত করে বের হবেন।

৫। উক্ত বন্ধের মধ্যে হল সংক্রান্ত কোনো ধরনের নিয়ম শৃঙ্খলার ব্যত্যয় ঘটলে তার দায়িত্ব নিজে নিতে বাধ্য থাকবেন

উল্লেখ্য, জ্বালানি সংকটের কারণে জরুরি ভিত্তিতে আজ থেকেই বন্ধ ছিল বিশ্ববিদ্যালয়টি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ