July 26, 2026, 8:25 pm
শিরনাম :
পাথরঘাটায় জেলের ছদ্মবেশী সাংবাদিকের কাছ থেকে নৌ পুলিশের চাঁদা গ্রহণের ভিডিও ভাইরাল বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর সভাপতিতে সংবর্ধনা ঝালকাঠি জেলা পরিষদে মানবিকতার অনন্য দৃষ্টান্ত তালা হাসপাতালের ডাক্তার ও কর্মচারী সাসপেন্ড খালিয়াজুড়ির মেন্দিপুর ইউনিয়ন ভূমি অফিসে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ জামালপুরে ব্যবসায়ীদের মানববন্ধন বান্দরবানে সদর ইউনিয়ন পরিষদে প্রশাসনিক ক্ষমতা পেলেন কৃষি কর্মকর্তা চাঁপাইনবাবগঞ্জে সবুজ বাংলাদেশ গড়ার উদ্যোগে বৃক্ষমেলা উদ্বোধন শ্যামনগরে জলাবদ্ধতায় ফসলের জমি পানিতে তলিয়ে আছে ১৭ বছরে মানুষ ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করতে পারেনি- এস এম জিলানী

কাঁঠালিয়ায় ব্যবসায়ীর রিং স্লাব ভেঙ্গে ফেলার অভিযোগ

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির কাঁঠালিয়ায় রাতের আধাঁরে এক ব্যবসায়ীর দেড় শতাধিক রিং স্লাব ভেঙ্গে ফেলার অভিযোগ পাওয়া গেছে।

গত রোববার (৮ মার্চ) দিবাগত রাতে উপজেলার বানাই গ্রামের তফছেরের খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আজ সোমবার (৯ মার্চ) দুপুরে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আনোয়ার হোসেন বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেন।

অভিযোগে জানাগেছে, উপজেলার মহিষকান্দি গ্রামের বানাই তফছেরের খেয়াঘাট নামক স্থানে আরাবী এন্টারপ্রাইজ নামের একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করেন মহিষকান্দি গ্রামের ব্যবসায়ী আনোয়ার হোসেন। তিনি স্যানিটারী রিং স্লাব আরসিসি পাইপ ব্লক ভেন্টিলেটর প্যান ও আরসিসি খুটি তৈরী করে বিক্রি করছেন।

প্রতিদিনের ন্যয় রোববার (৮ মার্চ) বিকেলে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে পার্শবর্তী মহিষকান্দি গ্রামের বাড়ীতে যান। রাতের যেকোন সময় দূর্বৃত্তরা তার ব্যবসা প্রতিষ্ঠানের সামনে রাখা দেড় শতাধিক রিং স্লাব ভেঙ্গে ফেলে।

আজ সোমবার সকালে ব্যবসা প্রতিষ্ঠানে এসে তিনি এ অবস্থা দেখতে পান। এতে দেড় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগে তিনি উল্লেখ করেন।

কাঁঠালিয়া থানার ওসি আবু নাছের রায়হান জানান, লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ