September 21, 2026, 7:52 am
শিরনাম :
ময়মনসিংহের নাসিরাবাদ কলেজে তারুণ্যের মেলা নওহাটা পৌরসভার ৯ নং ওয়ার্ডে বিএনপি নেতার গণসংযোগ কলকাতার বাজে প্রতাপ ঘাট সহ অন্যান্য ঘাটেও চলছে বিশ্বকর্মা বিসর্জন ফরিদপুরে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন চন্দ্রিমা থানায় কিশোর গ্যাং প্রতিরোধের দাবিতে এলাকাবাসীর স্মারকলিপি কাঁঠালিয়ায় মাদকসহ দুজন গ্রেপ্তার ময়মনসিংহে মাদক সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনায় আলোচনাসভা অনুষ্ঠিত কাঁঠালিয়ায় আদালতে মামলা চলার মধ্যেই সীমানা বেড়া ভাঙচুরের অভিযোগ অনিয়মের অভিযোগে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরে দুদকের অভিযান রাজশাহীর মোহনপুরে আনসার-ভিডিপির মাদকবিরোধী সচেতনতা সমাবেশ

মধ্যপ্রাচ্যের সংঘাত নিরসনে দোয়ার অনুরোধ- ধর্মমন্ত্রী কায়কোবাদ

ডেস্ক রিপোর্ট

মধ্যপ্রাচ্যের সংঘাত নিরসনে দোয়া করার জন্য অনুরোধ জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।

রবিবার ( ৮ মার্চ ২০২৬) বিকালে রাজধানীর গুলশান সেন্ট্রাল মসজিদে প্রধানমন্ত্রী তারেক রহমানের সৌজন্যে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অনুরোধ করেন।

ইফতারের পূর্বে দোয়া কবুল হয় উল্লেখ করে ধর্মমন্ত্রী বলেন-

আল্লাহ যেন আমাদের দেশটাকে হেফাজত করেন সেজন্য সকলে দোয়া করবেন। আমাদের সমস্যাগুলোকে আল্লাহ যেন সমাধান করে দেন। এছাড়া, ইহুদি, নাসারা ও কাফেরদের চক্রান্ত থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন সেজন্যও রোজাদারদেরকে দোয়া করার অনুরোধ জানান তিনি।

মন্ত্রী শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় সকলের নিকট দোয়া চান। এছাড়া, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের হেফাজতের জন্যও তিনি সকলের দোয়া কামনা করেন।

পরে মন্ত্রী দেশ, জাতির ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে মোনাজাত করেন।

এ সময় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আঃ ছালাম খানসহ মসজিদ কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রায় ১০ হাজার রোজাদার ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ