September 18, 2026, 4:49 am
শিরনাম :
মনস্বিতা মহিলা ডিগ্রি কলেজে নজরুল বর্ষ উদযাপন কোটালীপাড়ার নাজিম এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায় তালায় নেক্সাস প্রোগ্রামিংয়ের যুব অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত সার্টিফিকেট নির্ভর শিক্ষা নয়, আচরণগত পরিবর্তন ও মূল্যবোধের বিকাশ ঘটাতে হবে- জেলা প্রশাসক শহীদ সাইফুদ্দিনের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শরণখোলায় ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি পালন কোটালীপাড়ায় প্রতিপক্ষের বিরুদ্ধে ফলের গাছ কাটার অভিযোগ কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা দর্শনা চেকপোস্টে মেহেরপুর আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার রাজারহাটের নাজিমখানে ব্রিজের উচ্চতায় বিপজ্জনক সড়ক

তালায় উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালন

তালা প্রতিনিধি

নাগরিক প্রকল্পের আওতায় রোববার (৮ মার্চ) সকালে তালায় আন্তর্জাতিক নারী দিবস- ২০২৬ পালন করা হয়।

এম্বাসি অব সুইজারল্যান্ড, গেøাবাল অ্যাফেয়ার্স কানাডা ও মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) এর সহযোগিতায় আমরাই পারি এবং উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার আয়োজনে দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভা ও মানববন্ধন কর্মসূচী পালিত হয়।

আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার : সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার- প্রতিপাদ্য স্লোগান সামনে রেখে, তালা শিল্পকলা একাডেমি হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী কমিটির সভাপতি সুমা সরকার।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার তারেক হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর’র প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা ও তালা উপেজলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার দেবকী রানী রায়।

এসময় অন্যান্যের মধ্যে উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জয়ন্তী রানী মন্ডল ও সাংবাদিক জুলফিকার রায়হান প্রমুখ বক্তব্য রাখেন।।

উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার প্রোগ্রাম অফিসার দেবব্রত দাস’র পরিচালনায় সভায় ইসলামকাটি ও খলিষখালি ইউনিয়ন এবং তালা উপজেলা নাগরিক ফোরাম’রর সদস্যগন উপস্থিত ছিলেন। সভায় নারীর অধিকার রক্ষা ও নারী নির্যাতন প্রতিরোধের উপর আলোচনা হয়।

সভা শেষে তালা শিল্পকলা অ্যাকাডেমির সামনে নারী দিবস উপলক্ষ্যে মানববন্ধন অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ