September 18, 2026, 4:49 am
শিরনাম :
মনস্বিতা মহিলা ডিগ্রি কলেজে নজরুল বর্ষ উদযাপন কোটালীপাড়ার নাজিম এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায় তালায় নেক্সাস প্রোগ্রামিংয়ের যুব অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত সার্টিফিকেট নির্ভর শিক্ষা নয়, আচরণগত পরিবর্তন ও মূল্যবোধের বিকাশ ঘটাতে হবে- জেলা প্রশাসক শহীদ সাইফুদ্দিনের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শরণখোলায় ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি পালন কোটালীপাড়ায় প্রতিপক্ষের বিরুদ্ধে ফলের গাছ কাটার অভিযোগ কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা দর্শনা চেকপোস্টে মেহেরপুর আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার রাজারহাটের নাজিমখানে ব্রিজের উচ্চতায় বিপজ্জনক সড়ক

তালায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

তালা প্রতিনিধি

আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার : সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার- প্রতিপাদ্য স্লোগান সামনে রেখে তালায় যথাযথ ভাবে আন্তর্জাতিক নারী দিবস-২৬ পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষ্যে তালা উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা এবং পুরষ্কার বিতরণ করা হয়।

রোববার (৮ মার্চ) সকাল ৯ টায় তালা শিল্পকলা অ্যাকাডেমি মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন, তালা উপজেলা নির্বাহী অফিসার তারেক হাসান।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তরের সাতক্ষীরা জেলা প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক কল্যাণ ফোডারেশনের সভাপতি গাজী সুজায়েত আলী, তালা উপজেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক ইদ্রিস আলী, রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মো. ইমান উদ্দীন, ভূমিজ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অচিন্ত্য সাহা, ইউমেন জব ক্রিয়েশন সেন্টারের পরিচালক আশরাফুন নাহার, নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক গুলশানারা বেগম ও উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জয়ন্তী রানী মন্ডল প্রমুখ।

সভা শেষে কুইজ প্রতিযোগিতা এবং প্রতিযোগীতার বিজয়ী ১৫ জনের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ