July 27, 2026, 4:36 am
শিরনাম :
রাজবাড়ীতে আর্থিক প্রতারণার প্রতিবাদে ও টাকা ফেরতের দাবিতে মানববন্ধন পাথরঘাটায় জেলের ছদ্মবেশী সাংবাদিকের কাছ থেকে নৌ পুলিশের চাঁদা গ্রহণের ভিডিও ভাইরাল বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর সভাপতিতে সংবর্ধনা ঝালকাঠি জেলা পরিষদে মানবিকতার অনন্য দৃষ্টান্ত তালা হাসপাতালের ডাক্তার ও কর্মচারী সাসপেন্ড খালিয়াজুড়ির মেন্দিপুর ইউনিয়ন ভূমি অফিসে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ জামালপুরে ব্যবসায়ীদের মানববন্ধন বান্দরবানে সদর ইউনিয়ন পরিষদে প্রশাসনিক ক্ষমতা পেলেন কৃষি কর্মকর্তা চাঁপাইনবাবগঞ্জে সবুজ বাংলাদেশ গড়ার উদ্যোগে বৃক্ষমেলা উদ্বোধন শ্যামনগরে জলাবদ্ধতায় ফসলের জমি পানিতে তলিয়ে আছে

কাঁঠালিয়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি 

“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠির কাঁঠালিয়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে রোববার বিকেল সাড়ে ৩ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কাঁঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মকবুল হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম জামাল।

এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক, মুক্তিযোদ্ধা, বিভিন্ন নারী সংগঠনের নারী নেতৃবৃন্দ, স্থানীয় গন্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণিপেশার নারীরা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, শুধু দিবসেই নয় নারীদের এগিয়ে নিতে সবখানে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। নারীদের অবহেলার চোখে নয় সহযোগিতার মনোভাব নিয়ে নারীদের এগিয়ে নিতে সরকারসহ সমাজের সকলকে কাজ করার কোন বিকল্প নেই বলে মনে করেন বক্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ