September 18, 2026, 5:26 am
শিরনাম :
মনস্বিতা মহিলা ডিগ্রি কলেজে নজরুল বর্ষ উদযাপন কোটালীপাড়ার নাজিম এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায় তালায় নেক্সাস প্রোগ্রামিংয়ের যুব অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত সার্টিফিকেট নির্ভর শিক্ষা নয়, আচরণগত পরিবর্তন ও মূল্যবোধের বিকাশ ঘটাতে হবে- জেলা প্রশাসক শহীদ সাইফুদ্দিনের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শরণখোলায় ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি পালন কোটালীপাড়ায় প্রতিপক্ষের বিরুদ্ধে ফলের গাছ কাটার অভিযোগ কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা দর্শনা চেকপোস্টে মেহেরপুর আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার রাজারহাটের নাজিমখানে ব্রিজের উচ্চতায় বিপজ্জনক সড়ক

ফকিরহাটে শিশু ধর্ষণ মামলার আসামী গ্রেপ্তার

সৈয়দ জালিস মাহমুদ

 

ফকিরহাটে শিশু ধর্ষণ মামলার আসামী গ্রেপ্তার

বাগেরহাটের ফকিরহাটে ৯ বছরের এক শিশুকে ধর্ষণ মামলার মূল আসামী মো: রমজান মোড়ল (৬১) কে পুলিশ গ্রেপ্তার করেছে।

শুক্রবার রাতে চট্রগ্রাম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (৭ মার্চ) দুপুরে আসামীকে বাগেরহাট বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে।

গ্রেপ্তার রমজান মোড়ল উপজেলার কামটা গ্রামের মৃত আ: মজিদ মোড়ল পাচুর ছেলে। তিনি ঘটনার পর থেকে পলাতক ছিলেন।

পুলিশ মামলার বরাত দিয়ে জানান, গত ৩০ অক্টোবর-২০২৫ ইং তারিখ বেলা সাড়ে ১১টার দিকে শিশুটি পাশের বাড়ির অন্য শিশুদের সাথে খেলছিল। এসময় সময় ওই অভিযুক্ত ব্যক্তি শিশুটিকে বাড়ি ডেকে নিয়ে যান। এরপর শিশুটিকে বাড়ির গোয়াল ঘরে নিয়ে ধারালো অস্ত্র (হাসুয়া) ভয় দেখিয়ে জোর পূর্বক ধর্ষণ করে।

এসময় শিশুটি চিৎকার দিলে সেখানে পাশের বাড়ির এক নারী ঘটনাস্থলে ছুটে আসলে ওই অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যায়। ঘটনাটি শিশুটির বাড়িতে ঘটে।  ঘটনার সময় শিশুর পরিবারের কেহ বাড়িতে ছিলেন না।

এ ঘটনায় ওই শিশুর বাবা নিজ বাদী হয়ে মো: রমজান মোড়লকে অভিযুক্ত করে নারী শিশু নির্যাতন দমন আইন-৯ এর (১) ধারায় ফকিরহাট থানায় একটি ধর্ষণ মামলা করেন। মামলা নং-৭, ধারায় তারিখ-১১/১১/২০২৫ইং।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সাইফুল ইসলাম  বলেন, ৯ বছরের শিশু ধর্ষণ মামলার আসামী রমজান মোড়লকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে শনিবার (৭ মার্চ) দুপুরে বাগেরহাট বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হয়েছে। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ