July 28, 2026, 1:36 am
শিরনাম :
বৈষম্যহীন রাষ্ট্র গড়তে হলে গণভোটের গণরায় বাস্তবায়নের কোনো বিকল্প নেই : মিয়া গোলাম পরওয়ার জুলাইযোদ্ধাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় মুফাসসিরদের অগ্রণী হতে হবে -মাওলানা রফিকুল ইসলাম খান এমপি পুলিশ সুপার কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন পুলিশ অফিস সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মোবাইল ফোন সার্ভিসিং প্রশিক্ষণের উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ লাইন্সে অত্যাধুনিক ফিজিওথেরাপি সেন্টারের উদ্বোধন সীমান্তে ৫৯ বিজিবির পৃথক পৃথক অভিযানে বিপুল নেশাজাতীয় সিরাপ জব্দ চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ লাইন্সে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত ‎বাগেরহাট রেড ক্রিসেন্টর এক্সিকিউটিভ রুমের উদ্বোধন উত্তরায় কাভার্ডভ্যান উল্টে সড়কে, ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যানজট

তাহেরপুরে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত, এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা

বাগমারা প্রতিনিধি

রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একই অনুষ্ঠানে নবনির্বাচিত সংসদ সদস্য আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা দেওয়া হয়।

শনিবার (৭ মার্চ) বিকেলে তাহেরপুর উচ্চ বিদ্যালয় মাঠে তাহেরপুর পৌর বিএনপির উদ্যোগে এ দোয়া ও ইফতার মাহফিল ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

তাহেরপুর পৌর বিএনপির সভাপতি আ ন ম শামসুর রহমান মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগমারা উপজেলা বিএনপির আহ্বায়ক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ডিএম জিয়াউর রহমান জিয়া।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভবানীগঞ্জ পৌর বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, গনিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান রঞ্জু, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব শামসুজজোহা সরকার বাদশা, বিএনপি নেতা সরদার সানিয়াত হোসেন শুভ, হামিরকুৎসা ইউনিয়ন বিএনপির সভাপতি বেলাল শাহ, গোয়ালকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ মামুন মহুরি, তাহেরপুর ছাত্রদলের আহ্বায়ক সোহেল রানা, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সোহেল সরদার, তাহেরপুর পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশরাফুল পিয়াদা, তাহেরপুর কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক বাসার, তাহেরপুর কলেজ ছাত্রদলের আহ্বায়ক ওহাব সরদার এবং সদস্য সচিব আশরাফুল ইসলাম শুভসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তাহেরপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলিম।

অনুষ্ঠান শেষে মরহুমদের রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় এবং উপস্থিত সবার মাঝে ইফতার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ