September 18, 2026, 5:26 am
শিরনাম :
মনস্বিতা মহিলা ডিগ্রি কলেজে নজরুল বর্ষ উদযাপন কোটালীপাড়ার নাজিম এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায় তালায় নেক্সাস প্রোগ্রামিংয়ের যুব অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত সার্টিফিকেট নির্ভর শিক্ষা নয়, আচরণগত পরিবর্তন ও মূল্যবোধের বিকাশ ঘটাতে হবে- জেলা প্রশাসক শহীদ সাইফুদ্দিনের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শরণখোলায় ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি পালন কোটালীপাড়ায় প্রতিপক্ষের বিরুদ্ধে ফলের গাছ কাটার অভিযোগ কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা দর্শনা চেকপোস্টে মেহেরপুর আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার রাজারহাটের নাজিমখানে ব্রিজের উচ্চতায় বিপজ্জনক সড়ক

ছাত্র শিবিরের কর্মীদের তাদের চেতনায় বদরের শিক্ষাকে লালন করতে হবে

কয়রা (খুলনা) প্রতিনিধি

ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির খুলনা জেলা দক্ষিণ কয়রা সদর শাখার উদ্যোগে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়ে।

কয়রা সদর সভাপতি মাজহারুল ইসলাম “বদর দিবসের গুরুত্ব ও আমাদের জন্য শিক্ষণীয় দিক” শীর্ষক এই দোয়া মাহফিলে বক্তারা বদর যুদ্ধের তাৎপর্য ও বর্তমান প্রেক্ষাপটে এর শিক্ষা নিয়ে আলোচনা করেন।

০৭ মার্চ বিকাল ০৩টায় খুলনা জেলা দক্ষিণ কয়রা সদর শাখার অফিসে অনুষ্ঠিত দোয়া মাহফিল পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও ইসলামী সংগীতের মাধ্যমে শুরু হয়।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির খুলনা জেলা দক্ষিণের সেক্রেটারি মুহা. অয়েসকুরুনী

তিনি বলেন, “বদরের যুদ্ধ কেবল একটি সামরিক বিজয় ছিল না, বরং এটি ছিল ঈমান, ত্যাগ ও আল্লাহর ওপর পূর্ণ আস্থার এক অনন্য পরীক্ষা। মাত্র ৩১৩ জন সাহাবির বিপরীতে হাজারো অস্ত্রসজ্জিত কুরাইশ বাহিনীর বিরুদ্ধে সংঘটিত এই যুদ্ধে ঈমানের শক্তি ও আত্মত্যাগের মাধ্যেমে বিজয় অর্জিত হয়েছিল। বর্তমান সময়েও আমাদের সেই চেতনা থেকে শিক্ষা নিতে হবে।”

দোয়া মাহফিল শেষে বদরের বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনায় এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

দোয়া মাহফিলে, দোয়া/মুনাজাত করেন ইসলামী ছাত্র শিবির খুলনা জেলা দক্ষিণে সেক্রেটারি মুহ. অয়েসকুরুনী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ