September 21, 2026, 9:07 am
শিরনাম :
ময়মনসিংহের নাসিরাবাদ কলেজে তারুণ্যের মেলা নওহাটা পৌরসভার ৯ নং ওয়ার্ডে বিএনপি নেতার গণসংযোগ কলকাতার বাজে প্রতাপ ঘাট সহ অন্যান্য ঘাটেও চলছে বিশ্বকর্মা বিসর্জন ফরিদপুরে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন চন্দ্রিমা থানায় কিশোর গ্যাং প্রতিরোধের দাবিতে এলাকাবাসীর স্মারকলিপি কাঁঠালিয়ায় মাদকসহ দুজন গ্রেপ্তার ময়মনসিংহে মাদক সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনায় আলোচনাসভা অনুষ্ঠিত কাঁঠালিয়ায় আদালতে মামলা চলার মধ্যেই সীমানা বেড়া ভাঙচুরের অভিযোগ অনিয়মের অভিযোগে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরে দুদকের অভিযান রাজশাহীর মোহনপুরে আনসার-ভিডিপির মাদকবিরোধী সচেতনতা সমাবেশ

বারোঘরিয়া কাজীপাড়ায় মাদক ব্যবসা বন্ধের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন, মাদকমুক্ত এলাকা ঘোষণা

আব্দুর রাকিব, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের বারোঘরিয়া কাজীপাড়া গ্রামে মাদক ব্যবসা বন্ধের দাবিতে মানববন্ধন করেছে গ্রামবাসী। এসময় ওই এলাকাকে মাদকমুক্ত ঘোষণা করেন এলাকাবাসী।

০৬ মার্চ ২০২৬ শুক্রবার বাদ জুমা সদর উপজেলার বারোঘরিয়া কাজীপাড়া জামে মসজিদের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারি দেন এলাকাবাসী।

মানববন্ধনে স্থানীয় সাবেক ও বর্তমান জনপ্রতিনিধি, সমাজসেবক, ইমাম, মুসল্লী ও কাজীপাড়া গ্রামের বিভিন্ন বয়সী নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ছোট্ট গ্রাম কাজীপাড়ায় ৪-৫ দলের একটি মাদক ব্যবসায়ী চক্রের অত্যাচারে অতিষ্ঠ গ্রামবাসী। বাইরে থেকে বখাটে মাদকসেবীরা এসে গাঁজা, ইয়াবা, হেরোইন গ্রহণ করছে প্রকাশ্যে। এতে এলাকার তরুণ যুব সমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে। দফায় দফায় আইন-শৃঙ্খলা বাহিনীকে অভিযোগ দিলেও কোন ব্যবস্থা নেয়া হয়না। কালেভদ্রে অভিযান হলেও ছেড়ে দেয়া হয় মাদক ব্যবসায়ীদের।

মানববন্ধনে ভবিষ্যত প্রজন্মকে মাদকের ভয়াল ছোবল ছেকে রক্ষা করতে কঠোর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারি দেন বক্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ