September 18, 2026, 5:26 am
শিরনাম :
মনস্বিতা মহিলা ডিগ্রি কলেজে নজরুল বর্ষ উদযাপন কোটালীপাড়ার নাজিম এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায় তালায় নেক্সাস প্রোগ্রামিংয়ের যুব অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত সার্টিফিকেট নির্ভর শিক্ষা নয়, আচরণগত পরিবর্তন ও মূল্যবোধের বিকাশ ঘটাতে হবে- জেলা প্রশাসক শহীদ সাইফুদ্দিনের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শরণখোলায় ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি পালন কোটালীপাড়ায় প্রতিপক্ষের বিরুদ্ধে ফলের গাছ কাটার অভিযোগ কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা দর্শনা চেকপোস্টে মেহেরপুর আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার রাজারহাটের নাজিমখানে ব্রিজের উচ্চতায় বিপজ্জনক সড়ক

কোস্ট গার্ডের অভিযানে ৩ টি আর্টিসানাল ট্রলিং বোট, ট্রলিং জাল ও সামুদ্রিক মাছসহ ৩৭ জেলে আটক

তরফদার রবিউল ইসলাম

বঙ্গোপসাগরে কোস্ট গার্ডের অভিযানে ৩ টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট, ট্রলিং জাল ও বিপুল পরিমাণ সামুদ্রিক মাছসহ ৩৭ জেলে আটক।

শুক্রবার ৬ মার্চ ২০২৬ তারিখ দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ৪ মার্চ ২০২৬ তারিখ বুধবার দুপুর ১টায় কোস্ট গার্ড জাহাজ সোনার বাংলা কর্তৃক মোংলা ফেয়ারওয়ে বয় থেকে ২০ নটিক্যাল মাইল দক্ষিণ পশ্চিম গভীর সমুদ্র এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে ৩টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। এসময় জব্দকৃত বোট তল্লাশি করে প্রায় ৮ লক্ষ টাকা মূল্যের ৯০০ মিটার ট্রলিং জাল ও আনুমানিক ২ হাজার কেজি সামুদ্রিক মাছসহ ৩৭ জেলেকে আটক করা হয়।

পরবর্তীতে, মোংলা উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত আর্টিসানাল ট্রলিং বোট এবং অন্যান্য আলামতসহ আটককৃত জেলেদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে মোংলা থানায় হস্তান্তর করা হয়।

মিডিয়া কর্মকর্তা সাব্বির আলম সুজন আরও বলেন, মৎস্যসম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ