September 18, 2026, 5:27 am
শিরনাম :
মনস্বিতা মহিলা ডিগ্রি কলেজে নজরুল বর্ষ উদযাপন কোটালীপাড়ার নাজিম এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায় তালায় নেক্সাস প্রোগ্রামিংয়ের যুব অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত সার্টিফিকেট নির্ভর শিক্ষা নয়, আচরণগত পরিবর্তন ও মূল্যবোধের বিকাশ ঘটাতে হবে- জেলা প্রশাসক শহীদ সাইফুদ্দিনের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শরণখোলায় ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি পালন কোটালীপাড়ায় প্রতিপক্ষের বিরুদ্ধে ফলের গাছ কাটার অভিযোগ কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা দর্শনা চেকপোস্টে মেহেরপুর আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার রাজারহাটের নাজিমখানে ব্রিজের উচ্চতায় বিপজ্জনক সড়ক

কয়রায় ইজিবাইক দুর্ঘটনায় এক ছাত্রী নি/হত

কয়রা (খুলনা) প্রতিনিধি

খুলনার কয়রা উপজেলায় সড়ক দুর্ঘটনায় রাবেয়া খাতুন (৮) নামের এক স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত রাবেয়া খাতুন কয়রা উপজেলার বামিয়া গ্রামের মো. রবিউল ইসলামের মেয়ে।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার বামিয়া গ্রামের দিবাশিস ডাক্তারের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কয়রা থেকে একটি মাইক্রোবাস আসছিল এবং চাঁদ আলীর দিক থেকে একটি ইজিবাইক যাচ্ছিল। এ সময় রাবেয়া রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। হঠাৎ আবু ইছা নামের এক ইজিবাইক চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ইজিবাইকটি রাবেয়ার ওপর উঠে যায়। এতে সে গুরুতর আহত হয়।

পরে স্থানীয়দের সহায়তায় রাবেয়ার বাবা মোটরসাইকেলে করে তাকে দ্রুত কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুজিত কুমার বৈদ্য জানান, সড়ক দুর্ঘটনায় শিশুটির বুকে গুরুতর আঘাত লাগে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

কয়রা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. শাহ আলম বলেন, ঘটনাটি সম্পর্কে খবর পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ