July 26, 2026, 11:30 pm
শিরনাম :
রাজবাড়ীতে আর্থিক প্রতারণার প্রতিবাদে ও টাকা ফেরতের দাবিতে মানববন্ধন পাথরঘাটায় জেলের ছদ্মবেশী সাংবাদিকের কাছ থেকে নৌ পুলিশের চাঁদা গ্রহণের ভিডিও ভাইরাল বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর সভাপতিতে সংবর্ধনা ঝালকাঠি জেলা পরিষদে মানবিকতার অনন্য দৃষ্টান্ত তালা হাসপাতালের ডাক্তার ও কর্মচারী সাসপেন্ড খালিয়াজুড়ির মেন্দিপুর ইউনিয়ন ভূমি অফিসে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ জামালপুরে ব্যবসায়ীদের মানববন্ধন বান্দরবানে সদর ইউনিয়ন পরিষদে প্রশাসনিক ক্ষমতা পেলেন কৃষি কর্মকর্তা চাঁপাইনবাবগঞ্জে সবুজ বাংলাদেশ গড়ার উদ্যোগে বৃক্ষমেলা উদ্বোধন শ্যামনগরে জলাবদ্ধতায় ফসলের জমি পানিতে তলিয়ে আছে

আদালতের এজলাসে ভাংচুর, ১১ আইনজীবীর জামিন, একজন কারাগারে

বরিশাল ব্যুরো প্রধান

বরিশাল আদলতের এজলাসে হামলা ও ভাংচুরের মামলায় কারাগারে থাকা জেলা আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকন সহ ‎১১ আইনজীবীর জামিন মঞ্জুর করেছে আদালত। একই মামলায় এ্যাডভোকেট মিজানুর রহমানের জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরনের নির্দেশ দিয়েছে আদালত।

সোমবার ২ মার্চ দুপুরে বরিশাল দ্রুতবিচার আদালতের বিচারক মিরাজুল ইসলাম রাসেল এআদেশ দেন।

এতে সস্তুষ প্রকাশ করেছে আইনজীবীরা। বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের পিপি আবুল কালাম আজাদ জানান, ১২ আইনজীবীর মধ্যে ১১ জন আইনজীবী জামিন পেয়েছে। একজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে। তবে কি কারনে তাকে আটক দেখানো বা জামিন নামঞ্জুর করা হয়েছে তা তাদের জানানেই।

এর আগে, গত ২৫ ফেব্রুয়ারি দুপুরে আদালতের চেম্বার থেকে গ্রেফতার করা হয় আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনকে। বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুসকে জামিন দেওয়াকে কেন্দ্র করে মঙ্গলবার অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে চলাকালে সেখানে ঢুকে ভাংচুর ও বিচার কাজে বাধা প্রদান করে আইনজীবী সমিতির সভাপতিসহ কয়েকজন।

ওই ঘটনার কয়েকটি ভিডিও ফুটেজ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পরলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রাজিব মজুমদার বাদী হয়ে আইনজীবী সমিতি সভাপতিকে প্রধান আসামী করে মোট ১২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো কয়েকজনকে আসামি করে মামলা করেন।

ওই মামলায় আজ জামিন পান ১১ আইনজীবী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ