September 18, 2026, 7:01 am
শিরনাম :
মনস্বিতা মহিলা ডিগ্রি কলেজে নজরুল বর্ষ উদযাপন কোটালীপাড়ার নাজিম এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায় তালায় নেক্সাস প্রোগ্রামিংয়ের যুব অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত সার্টিফিকেট নির্ভর শিক্ষা নয়, আচরণগত পরিবর্তন ও মূল্যবোধের বিকাশ ঘটাতে হবে- জেলা প্রশাসক শহীদ সাইফুদ্দিনের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শরণখোলায় ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি পালন কোটালীপাড়ায় প্রতিপক্ষের বিরুদ্ধে ফলের গাছ কাটার অভিযোগ কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা দর্শনা চেকপোস্টে মেহেরপুর আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার রাজারহাটের নাজিমখানে ব্রিজের উচ্চতায় বিপজ্জনক সড়ক

সাংবাদিকদের জন্য ‘হেলথ কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে; খুলনায়- মুহাম্মদ আবদুল্লাহ

আমিরুল ইসলাম, খুলনা ব্যুরো প্রধান

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আব্দুল্লাহ বলেছেন, সাংবাদিকদের বড় সমস্যা হলো চিকিৎসা ব্যয়। বর্তমানে জটিল রোগে আক্রান্তদের সহায়তা দেওয়া হলেও তা নিয়মিত বা কাঠামোবদ্ধ নয়। ফলে একবার সহায়তা পাওয়ার পর দীর্ঘ সময় পর্যন্ত পুনরায় সহযোগিতার সুযোগ থাকে না। এ অবস্থার পরিবর্তনে একটি স্থায়ী স্বাস্থ্যসেবা কাঠামো গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে বোর্ড সভায় সাংবাদিকদের জন্য ‘হেলথ কার্ড’ চালুর নীতিগত অনুমোদন মিলেছে। প্রথমে সাংবাদিকদের একটি পূর্ণাঙ্গ ডাটাবেজ তৈরি করা হবে, এরপর নিবন্ধনের ভিত্তিতে হেলথ কার্ড দেওয়া হবে। এই কার্ডের আওতায় ট্রাস্টের পক্ষ থেকে চিকিৎসা সহায়তা প্রদান করা হবে। প্রাথমিকভাবে ঢাকায় কার্যক্রম শুরু করে পরে বিভাগীয় ও জেলা শহর পর্যন্ত বিস্তৃত করা হবে।

শনিবার (১ মার্চ) বেলা সাড়ে ১১টায় খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সহযোগীতায় ও মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার ব্যবস্থাপনায় খুলনা-সাতক্ষীরা অঞ্চলের সাংবাদিকদের আর্থিক সহায়তা ও মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তির চেক বিতরণকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সভাপতি মো. রাশিদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানার পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান আরিফ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন ও খুলনা প্রেসক্লাবের সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল।
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ইউনিয়নের সহ-সভাপতি মো. নূরুজ্জামান, সহ-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নূর, কোষাধ্যক্ষ মো. রকিবুল ইসলাম মতি, নির্বাহী সদস্য মো. এরশাদ আলী, কে এম জিয়াউস সাদাত, সাবেক সাধারণ সম্পাদক এইচ এম আলাউদ্দিন, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হাসান হিমালয়, সিনিয়র সদস্য মুনীর উদ্দিন আহমেদ, আহমদ মুসা রঞ্জু, স ম গোলাম মোস্তফা, দৈনিক ইনকিলাবের কালিগঞ্জ উপজেলা সংবাদদাতা মো. হাফিজুর রহমান শিমুল প্রমুখ।

অনুষ্ঠানে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ আরও বলেন, শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান যেমনটি সাংবাদিক বান্ধব ছিলেন, তার ধারাবাহিকতা রক্ষা করে গেছেন প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও সেই ধারাবাহিকতা রক্ষা করে সাংবাদিকদের অবাধ স্বাধীনতার ঘোষণা দিয়েছেন।

তিনি বলেন, মাস শেষে অধিকাংশ সাংবাদিকদের হাতেই বেতনের টাকা আসে না। কিন্তু মাস শেষ হলে নতুন মাসে স্কুল, মাদরাসা ও কলেজের টিউশন ফি টা কিন্তু ঠিকই দিতে হয়। এই যে একটি চ্যালেঞ্জ, এই জায়গাতে সাংবাদিকরা নিয়মিতই নানা ধরনের সমস্যার সম্মুখীন হয়। এই বিষয়টি মাথায় নিয়ে সাংবাদিকদের মেধাবী সন্তানদেরকে বৃত্তির ব্যবস্থা করা হয়েছে। ২০২৫ সাল থেকে এটা শুরু করেছি। এবারে দ্বিতীয়বারের মতো আপনাদেরকে এখানে দিতে এসেছি।

গত ১৮ মাসের সবচেয়ে ভালো লাগার বিষয়টা উল্লেখ করে তিনি বলেন, আমাদের কোমলমতি শিশুদের হাতে যে বৃত্তির একটা উপহার তুলে দিতে পারছি, এটাই আমার আনন্দ এবং ভালো লাগার বিষয়। আমরা আজ খুলনা- সাতক্ষীরা জেলার জন্য প্রায় ৯ লক্ষ টাকার চেক বিতরণ করছি ।

তিনি আরও বলেন, সাংবাদিকদের আরেকটি সমস্যার জায়গা সেটা হলো চিকিৎসার জায়গাটা। চিকিৎসার ক্ষেত্রে আমরা সাধারণভাবে যারা জটিল রোগী তাদেরকে সহায়তা করে থাকি। কিন্তু সেটা নিয়মিত না। কারণ একবার দিলে পরে আমরা আরেকবার দেয়ার সুযোগ হয় না। সে ক্ষেত্রে স্থায়ী কি ব্যবস্থা করা যায়। তার জন্য সাংবাদিকদের জন্য ‘হেলথ কার্ড’ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। সে জন্য সাংবাদিকদের একটা ডাটাবেজ বা নিবন্ধন করব। সেটার ভিত্তিতে আমরা হেলথ কার্ড দেবো। সেই হেলথ কার্ডের আওতায় তারা এখান থেকে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে চিকিৎসা সেবাটা পাবে।

তিনি সাংবাদিকতার মান-মর্যাদা রক্ষায় পেশাদারিত্বকে প্রাধান্য দিতে সাংবাদিকদেরকে দলীয় লেজুড়বৃত্তি না হয়ে প্রকৃত সাংবাদিকতায় মনোযোগি হওয়ার আহবান জানিয়ে বলেন, সাংবাদিকদের মান উন্নয়নে ফেলোশিপ দেওয়ার পরিকল্পনা রয়েছে ট্রাস্টের। সে জন্য ইতোমধ্যে ডাটাবেজ তৈরীর কার্যক্রম শুরু হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ