September 18, 2026, 7:02 am
শিরনাম :
মনস্বিতা মহিলা ডিগ্রি কলেজে নজরুল বর্ষ উদযাপন কোটালীপাড়ার নাজিম এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায় তালায় নেক্সাস প্রোগ্রামিংয়ের যুব অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত সার্টিফিকেট নির্ভর শিক্ষা নয়, আচরণগত পরিবর্তন ও মূল্যবোধের বিকাশ ঘটাতে হবে- জেলা প্রশাসক শহীদ সাইফুদ্দিনের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শরণখোলায় ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি পালন কোটালীপাড়ায় প্রতিপক্ষের বিরুদ্ধে ফলের গাছ কাটার অভিযোগ কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা দর্শনা চেকপোস্টে মেহেরপুর আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার রাজারহাটের নাজিমখানে ব্রিজের উচ্চতায় বিপজ্জনক সড়ক

সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে; বরিশালের তথ্য ও সম্প্রচার মন্ত্রী

বরিশাল ব্যুরো প্রধান

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি বলেছেন, সাংবাদিকদের যত বেশি স্বাধীনতা দেওয়া হবে তাদের অনুসন্ধানী ক্ষমতা তত বেশি বাড়বে।

সাংবাদিকদের অনুসন্ধানী ক্ষমতা যত বেশি বাড়বে সে সত্য প্রকাশে তত বেশি আগ্রহী হবে। তাই সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে। আমি সাংবাদিকদের সমস্যা উত্তরণে তাদের পাশে থাকব। সাংবাদিকদের ওয়েজবোর্ড অনুযায়ী বেতন দিতে হবে। এজন্য আমি সংবাদ মাধ্যম গুলোর মালিকদের সাথে বৈঠক করব।

শুক্রবার বরিশাল প্রেসক্লাবে সজন স্মরণে ইফতার ও দোয়া মোনাজাতে প্রধান অতিথির বক্তব্য তিনি কথাগুলো বলেন।

জহির উদ্দিন স্বপন এমপি বলেন, সাংবাদিক কারা হতে পারবে এবং কোন যোগ্যতার ভিত্তিতে সাংবাদিকতা করবে এর সংজ্ঞা সাংবাদিকরাই দিবে। সাংবাদিকদের সুযোগ-সুবিধা দেয়ার নীতিমালা সাংবাদিকদের কাছ থেকে চাইবো। সাংবাদিকদের কাজের জবাব দিহিতার বিষয়টি নিশ্চিত করবে গণমাধ্যম আর এর স্বাধীনতা দিবে রাষ্ট্র।

বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরুর সভাপতিত্তে ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেনের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মনজুর মোরশেদ, মেট্রোপলিটন পুলিশ কমিশনার শফিকুল ইসলাম, বরিশাল জেলা প্রশাসক খাইরুল আলম সুমন, জেলা পুলিশ সুপারসহ নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ