September 18, 2026, 7:47 am
শিরনাম :
মনস্বিতা মহিলা ডিগ্রি কলেজে নজরুল বর্ষ উদযাপন কোটালীপাড়ার নাজিম এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায় তালায় নেক্সাস প্রোগ্রামিংয়ের যুব অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত সার্টিফিকেট নির্ভর শিক্ষা নয়, আচরণগত পরিবর্তন ও মূল্যবোধের বিকাশ ঘটাতে হবে- জেলা প্রশাসক শহীদ সাইফুদ্দিনের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শরণখোলায় ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি পালন কোটালীপাড়ায় প্রতিপক্ষের বিরুদ্ধে ফলের গাছ কাটার অভিযোগ কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা দর্শনা চেকপোস্টে মেহেরপুর আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার রাজারহাটের নাজিমখানে ব্রিজের উচ্চতায় বিপজ্জনক সড়ক

খুলনা থেকে অপহৃত ১৬ মাসের শিশু রাজাপুর থেকে উদ্ধার

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি 

ঝালকাঠির রাজাপুর উপজেলায় অপহৃত ১৬ মাস বয়সী এক শিশুকে উদ্ধার করেছে রাজাপুর থানা পুলিশ। মুক্তিপণ দাবি ও হত্যার হুমকির অভিযোগে এ ঘটনায় মামলা করা হয়েছে।

জানা গেছে, রবিবার (২২ ফেব্রুয়ারি) রাতে রাজাপুর উপজেলার পশ্চিম আঙ্গারিয়া গ্রামের ইটভাটা এলাকার একটি খালের পাশ থেকে কান্নারত অবস্থায় অজ্ঞাতনামা এক ছেলে শিশুকে দেখতে পান স্থানীয়রা। এশার নামাজে যাওয়ার পথে শিশুর কান্নার শব্দ শুনে তিন ব্যক্তি এগিয়ে গিয়ে তাকে উদ্ধার করেন। পরে আশপাশে শিশুটির অভিভাবককে খুঁজে না পেয়ে তারা রাজাপুর থানা পুলিশকে খবর দেন এবং শিশুটিকে পুলিশের কাছে হস্তান্তর করেন।

এদিকে একই সময়ে শিশুটির বাবা মো. মাহাবুর রহমান মোল্লা (৩২) ও তার ধর্মবোন ময়না বেগম (২৯) সন্তানকে খুঁজতে খুঁজতে রাজাপুর থানায় উপস্থিত হন। সেখানে মাহাবুব মোল্লা উদ্ধার হওয়া শিশুটিকে তার ১৬ মাস বয়সী ছেলে মো. মিহির হিসেবে শনাক্ত করেন।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, ময়না বেগমের সাবেক স্বামী তোতা মিয়া (৩৫) পারিবারিক বিরোধের জেরে শিশুটিকে অপহরণ করেন।

জানা গেছে, দুই মাস আগে ময়না বেগম তোতা মিয়াকে তালাক দেন এবং দুই সপ্তাহ আগে দ্বিতীয় বিয়ে করেন। বিষয়টি তোতা মিয়া মেনে নিতে পারেননি বলে অভিযোগ উঠেছে।

পরিবার সূত্রে জানা যায়, গত ২১ ফেব্রুয়ারি শনিবার তোতা মিয়া খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার নোয়াকাঠি এলাকায় মাহাবুর মোল্লার বাড়িতে বেড়াতে গিয়ে রাত যাপন করেন। পরদিন (২২ ফেব্রুয়ারি) রবিবার সকাল সাড়ে ৯টার দিকে ঘুরতে নেওয়ার কথা বলে শিশু মিহিরকে নিয়ে বের হন। এরপর তিনি সরাসরি তার বাড়ি রাজাপুরে চলে আসেন। বাড়ি থেকে বের হওয়ার পর তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরবর্তী সময়ে বেলা আড়াইটার দিকে মোবাইল ফোন চালু করে মাহাবুরের বোন নাজমা বেগমের নম্বরে কল দিয়ে তোতা মিয়া তার সাবেক স্ত্রী ময়নাকে তিন লাখ টাকা নিয়ে রাজাপুরে পাঠালে শিশু মিহিরকে ফেরত দেওয়া হবে বলে জানায়। পুলিশকে জানালে শিশুটিকে হত্যা করার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করেন পরিবারের সদস্যরা। ঘটনার পর শিশুটির পরিবার ডুমুরিয়া থানায় বিষয়টি জানায়।

তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ অভিযুক্তের অবস্থান রাজাপুর এলাকায় শনাক্ত করে এবং আইনগত ব্যবস্থা নিতে পরিবারকে রাজাপুর থানায় পাঠায়।

এ বিষয়ে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, রাজাপুর ও ডুমুরিয়া থানা পুলিশের সমন্বয়ে উদ্ধার হওয়া শিশুকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ডুমুরিয়া থানায় অপহরণ মামলার হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ