September 18, 2026, 8:35 am
শিরনাম :
মনস্বিতা মহিলা ডিগ্রি কলেজে নজরুল বর্ষ উদযাপন কোটালীপাড়ার নাজিম এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায় তালায় নেক্সাস প্রোগ্রামিংয়ের যুব অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত সার্টিফিকেট নির্ভর শিক্ষা নয়, আচরণগত পরিবর্তন ও মূল্যবোধের বিকাশ ঘটাতে হবে- জেলা প্রশাসক শহীদ সাইফুদ্দিনের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শরণখোলায় ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি পালন কোটালীপাড়ায় প্রতিপক্ষের বিরুদ্ধে ফলের গাছ কাটার অভিযোগ কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা দর্শনা চেকপোস্টে মেহেরপুর আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার রাজারহাটের নাজিমখানে ব্রিজের উচ্চতায় বিপজ্জনক সড়ক

শরণখোলার মাছের ঘের থেকে ২০, কেজি ওজনের অজগর উদ্ধার

আব্দুল করিম, নিজস্ব প্রতিনিধি

বাগেরহাটের শরণখোলা উপজেলায় একটি মাছের ঘের থেকে প্রায় ১০ ফুট লম্বা ও ২০ কেজি ওজনের একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৭টার দিকে উপজেলার জিলবুনিয়া এলাকায় মো.জয়নাল হাওলাদারের মালিকানাধীন মাছের ঘেরে সাপটি দেখতে পান স্থানীয়রা। পরে জয়নাল হাওলাদার নিজেই সাপটি ধরে বস্তাবন্দি করে বন বিভাগকে বিষয়টি জানান।

খবর পেয়ে বন্যপ্রাণী নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন ওয়াইল্ড টিম ঘটনাস্থলে গিয়ে সাপটি উদ্ধার করে। এ বিষয়ে ওয়াইল্ড টিমের টিম লিডার আলম হাওলাদার জানান,খবর পাওয়ার কিছুক্ষণের মধ্যেই আমরা ঘটনাস্থলে পৌঁছাই। সাপটি নিরাপদে উদ্ধার করা হয়েছে। এটি একটি অজগর। শুক্রবার সকালে সাপটিকে বনে অবমুক্ত করা হবে।

তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে খাবারের সন্ধানেই অজগরটি লোকালয়ে প্রবেশ করেছিল। স্থানীয়দের আতঙ্কিত না হয়ে এ ধরনের ঘটনায় দ্রুত বন বিভাগ বা প্রশিক্ষিত উদ্ধারকারী দলের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানান তিনি।

এ ঘটনায় এলাকায় কিছু সময়ের জন্য আতঙ্ক ছড়িয়ে পড়লেও সাপটি নিরাপদে উদ্ধার হওয়ায় স্ব:স্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ