September 19, 2026, 11:57 am
শিরনাম :
সৈয়দ মঞ্জুর আহমেদ নওরোজ ও সৈয়দ ফিরোজ আহমেদের সুস্থতা কামনায় দোয়া বীর মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে অবসরপ্রাপ্ত ইপিাআর সদস্যর সংবাদ সম্মেলন ফকিরহাটে ডেঙ্গু প্রতিরোধে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে লার্ভা নিধন অভিযান সালিনাবক্সা দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার সড়ক দুর্ঘটনায় নিহত কোটালীপাড়ায় পদ্মবিলে ঘুরতে গিয়ে মাঝিদের হামলায় পর্যটক আহত গড়িয়া ঢালুয়া নবপল্লীর শিক্ষার্থী সিদ্ধিকার নৃত্য প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জন বাগমারায় ইউপি সদস্যকে মারধরের প্রতিবাদে মানববন্ধন বাগমারা উপজেলা প্রেসক্লাবের প্রধান কার্যালয় উদ্বোধন রাজশাহীতে নারীসহ সাবেক ওসি আটক কাঁঠালিয়ায় বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত

ফরিদপুরের চারটি আসনের বিএনপি তিন জামায়াতে একটিতে জয়

গোলাম আজম মনির, ফরিদপুর প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি আসনের বিএনপি তিন জামায়াতে একটিতে জয়লাভ করেছে।

জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন।

ফরিদপুর-১ ( আলফাডাঙ্গা- বোয়ালমারী-মধুখালী) আসনে দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৫৪ হাজার ১৪৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন জামায়াতের প্রার্থী ড. ইলিয়াস মোল্যা। মোট ১৯৮ ভোট কেন্দ্রে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী খন্দকার নাসিরুল ইসলাম ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ২৬ হাজার ৪৭৬ ভোট।

ফরিদপুর-২ (সালথা ও নগরকান্দা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বে সরকারীভাবে নির্বাচিত হয়েছেন। ১১৭টি ভোট কেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী ১২০৯০৯ ভোট পেয়ে নির্বাচিত হন তিনি। নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের রিকশা মার্কার প্রার্থী শাহ মো. আকরাম আলী পেয়েছেন ৮৭৯৫৬ ভোট। এ আসনে শামা ওবায়েদের ৩২৯৫৩ ভোট বেশি পেয়ে নির্বাচিত হন তিনি।

ফরিদপুর-৩ (ফরিদপুর সদর) আসনে ধানের শীষ প্রতীকে ১ লাখ ৪৮ হাজার ৫৪৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন চৌধুরী নায়াব ইউসুফ আহমেদ। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ২৪ হাজার ১১৫ ভোট। এই আসনে দুই প্রধান প্রার্থীর মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়েছে।

ফরিদপুর -৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) ফরিদপুর-৪ আসনে ধানের শীষ প্রতীকে ১ লাখ ২৭ হাজার ৪৪৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী পেয়েছেন ৭৫ হাজার ৮০৫ ভোট। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী এ এ এম মুজাহিদ বেগ ফুটবল প্রতীকে ৫৬ হাজার ১৬০ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন। শহিদুল ইসলাম খান বাবুল বেসরকারি ফলাফল অনুযায়ী ৫১ হাজার বেশী ভোট পেয়ে তিনি বিজয় অর্জন করেছেন।

জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ কামরুল আহসান মোল্যা জানান, ডাকযোগের ভোটসহ প্রতিটি কেন্দ্রের ফলাফল সমন্বয় করে এই চূড়ান্ত তালিকা প্রস্তুত করা হয়েছে। পুরো জেলায় শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হওয়ায় তিনি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন। এখন আনুষ্ঠানিক গেজেট প্রকাশের প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ