September 19, 2026, 1:32 pm
শিরনাম :
সৈয়দ মঞ্জুর আহমেদ নওরোজ ও সৈয়দ ফিরোজ আহমেদের সুস্থতা কামনায় দোয়া বীর মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে অবসরপ্রাপ্ত ইপিাআর সদস্যর সংবাদ সম্মেলন ফকিরহাটে ডেঙ্গু প্রতিরোধে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে লার্ভা নিধন অভিযান সালিনাবক্সা দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার সড়ক দুর্ঘটনায় নিহত কোটালীপাড়ায় পদ্মবিলে ঘুরতে গিয়ে মাঝিদের হামলায় পর্যটক আহত গড়িয়া ঢালুয়া নবপল্লীর শিক্ষার্থী সিদ্ধিকার নৃত্য প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জন বাগমারায় ইউপি সদস্যকে মারধরের প্রতিবাদে মানববন্ধন বাগমারা উপজেলা প্রেসক্লাবের প্রধান কার্যালয় উদ্বোধন রাজশাহীতে নারীসহ সাবেক ওসি আটক কাঁঠালিয়ায় বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত

শরণখোলায় ১১ দলীয় জোট সমর্থিত জামায়াতে ইসলামীর নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত

মো. আব্দুল করিম গাজী, নিজস্ব প্রতিনিধি

বাগেরহাটের শরণখোলা উপজেলায় ৯ ফেব্রুয়ারি বিকেল ৩ টায় ১১ দলীয় জোট সমর্থিত জামায়েত ইসলামী কর্তৃক মনোনীত দাঁড়িপাল্লার প্রতীক নিয়ে রায়েন্দা পাইলট সরকারি হাইস্কুলে নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, বাগেরহাট ৪ আসনের দাঁড়িপাল্লার মনোনীত এমপি পদপ্রার্থী অধ্যক্ষ আব্দুল আলিম। তিনি বলেন, আমি এমপি নির্বাচিত হতে পারলে রাজনীতি করার কারনে কাওকে অপদস্ত হতে হবে না,ফ্যাসিস্টরা যেভাবে আমাদের অত্যাচার করেছে, ভিন্নমত হলেও সবাই শান্তিতে এবং নিরাপদে বসবাস করবে।

প্রধান বক্তা হিসেবে উপস্হিত ছিলেন, অধ্যাপক শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (ভিপি) রিয়াজুল ইসলাম। তিনি বলেন, আমাদের কোন ভাই বোনের উপর যদি কেউ হামলা করে তাহলে তাদের দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে এবং হাত গুড়িয়ে দেওয়া হবে।

এছাড়াও আরও উপস্হিত ছিলেন,বাগেরহাট জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় সহকারী এইচ আর এম সম্পাদক নাজমুল হাসান (সাঈফ) বরিশাল বিশ্ববিদ্যালয় শিবিরের (সদ্য সাবেক) সভাপতি মোঃ আমিনুল ইসলাম সহ অন্যান্য নেতাকর্মী বৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ