September 19, 2026, 1:32 pm
শিরনাম :
সৈয়দ মঞ্জুর আহমেদ নওরোজ ও সৈয়দ ফিরোজ আহমেদের সুস্থতা কামনায় দোয়া বীর মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে অবসরপ্রাপ্ত ইপিাআর সদস্যর সংবাদ সম্মেলন ফকিরহাটে ডেঙ্গু প্রতিরোধে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে লার্ভা নিধন অভিযান সালিনাবক্সা দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার সড়ক দুর্ঘটনায় নিহত কোটালীপাড়ায় পদ্মবিলে ঘুরতে গিয়ে মাঝিদের হামলায় পর্যটক আহত গড়িয়া ঢালুয়া নবপল্লীর শিক্ষার্থী সিদ্ধিকার নৃত্য প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জন বাগমারায় ইউপি সদস্যকে মারধরের প্রতিবাদে মানববন্ধন বাগমারা উপজেলা প্রেসক্লাবের প্রধান কার্যালয় উদ্বোধন রাজশাহীতে নারীসহ সাবেক ওসি আটক কাঁঠালিয়ায় বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত

কাঁঠালিয়ায় ১১ দলীয় জোটের দাঁড়িপাল্লার নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে ১১ দলীয় জোটের সমর্থিত ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী ড. ফয়জুল হকের পক্ষে এক বিশাল নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০৯ ফেব্রুয়ারি) বিকেলে ১১ দলীয় জোটের দাঁড়িপাল্লা প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে কাঁঠালিয়া উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয় থেকে মিছিলটি বের করা হয়। মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাস ষ্টান্ডে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।

মিছিলে উপস্থিত ছিলেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) সংসদীয় আসনের ১১ দলীয় জোটের দাঁড়িপাল্লা প্রতীকের এমপি প্রার্থী ড. ফয়জুল হক, জেলা জামায়াতে ইসলামীর আমীর এডভোকেট মো. হাফিজুর রহমান, এডভোকেট শাহে আলম, শিল্পী মালিক আব্দুল লতিফ, উপজেলা জামায়াতে ইসলামী আমীর মাষ্টার মো. মজিবুর রহমান, সেক্রেটারি অধ্যাপক সাইদুর রহমান, উপজেলা নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান বিশ্বাস, উপজেলা শুরা সদস্য মাওলানা মোস্তাজাবুর রহমান কামরুল, মাওলানা নাছির উদ্দীন, সদর ইউনিয়ন বায়তুলমাল সম্পাদক মাওলানা শহিদুল ইসলাম, উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক আলহাজ্ব মো. মাছুম বিল্লাহসহ জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মী-সমর্থকরা।

মিছিল চলাকালে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে বিভিন্ন স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।

এসময় সংক্ষিপ্ত বক্তব্যে ড. ফয়জুল হক বলেন, রাজাপুর- কাঁঠালিয়ায় কোন চাঁদাবাজের স্থান হবেনা, আগামী ১২ তারিখ দাড়ীপাল্লার বিজয় মিছিল দিব ইনশাআল্লাহ, তিনি আরও বলেন দাঁড়িপাল্লা প্রতীক শান্তি, ন্যায় ও কল্যাণের প্রতীক। দাঁড়িপাল্লা বিজয়ী হলে জনগণ তাদের অধিকার ফিরে পাবে বলে আমি বিশ্বাস করি এবং আগামী নির্বাচনে প্রধান মন্ত্রী হবেন ডা. শফিকুর রহমান।

কাঁঠালিয়া উপজেলায় দাড়ি পাল্লার নির্বাচনী শেষ মিছিলে হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ