September 24, 2026, 3:51 pm
শিরনাম :
শ‌্যামনগ‌রে গাছ থে‌কে প‌ড়ে এক জ‌নের মৃত‌্যু শ্যামনগরে ৩য় শ্রেণী কর্মকর্তা/কর্মচারী কল্যাণ সংস্থার নতুন কমিটি গঠন বিশ্ব জলবায়ু সপ্তাহ উপলক্ষে শ্যামনগরে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা মালদায় স্বামীর অনুপস্থিতিতে স্ত্রীকে ধর্ষণ ও খুনের চেষ্টা বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত শহীদ স্মৃতি ডিগ্রি মহাবিদ্যালয়ে একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ভয়-ভীতির অভিযোগে এনে,বাগেরহাটে সার্জন্ট রিয়াজুলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ফকিরহাটে ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের বিক্ষোভ মিছিল বাগেরহাটে সারের ডিলারশিপ নিয়োগে অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পৌরসভায় পরিচ্ছন্নতা অভিযান

রাজশাহীতে আরএমপির মাদকবিরোধী অভিযানে ৪ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

সিরাজুল ইসলাম রনি, রাজশাহী ব্যুরো প্রধান

রাজশাহী মহানগরীতে গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- চন্দ্রিমা থানার খড়খড়ি ললিতাহার গ্রামের মো: হায়দার আলীর ছেলে মো: টিপু সুলতান (২৮); মতিহার থানার খড়খড়ি গোরস্থানপাড়া গ্রামের মৃত শাবদুলের ছেলে রনি আহাম্মেদ (২৫); পবা থানার ঘোলহাড়িয়া (ডাঙ্গীরপাড়া) গ্রামের মো: নুরুল ইসলামের ছেলে মো: জাহিদ হাসান (২৫) এবং একই থানার ঘোলহাড়িয়া (মিয়াপাড়া) গ্রামের মো: নুরুল ইসলামের ছেলে মো: সুজন আলী (৩০)। সকলেই রাজশাহী মহানগরীর বাসিন্দা।

গ্রেপ্তারকৃত আসামি টিপুর বিরুদ্ধে আরএমপি’র চন্দ্রিমা থানায় ২ টি মামলা চলমান রয়েছে।

উল্লেখ্য যে, রাজশাহী মহানগরীর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে সর্বমোট ৬০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ