September 19, 2026, 2:57 pm
শিরনাম :
সৈয়দ মঞ্জুর আহমেদ নওরোজ ও সৈয়দ ফিরোজ আহমেদের সুস্থতা কামনায় দোয়া বীর মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে অবসরপ্রাপ্ত ইপিাআর সদস্যর সংবাদ সম্মেলন ফকিরহাটে ডেঙ্গু প্রতিরোধে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে লার্ভা নিধন অভিযান সালিনাবক্সা দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার সড়ক দুর্ঘটনায় নিহত কোটালীপাড়ায় পদ্মবিলে ঘুরতে গিয়ে মাঝিদের হামলায় পর্যটক আহত গড়িয়া ঢালুয়া নবপল্লীর শিক্ষার্থী সিদ্ধিকার নৃত্য প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জন বাগমারায় ইউপি সদস্যকে মারধরের প্রতিবাদে মানববন্ধন বাগমারা উপজেলা প্রেসক্লাবের প্রধান কার্যালয় উদ্বোধন রাজশাহীতে নারীসহ সাবেক ওসি আটক কাঁঠালিয়ায় বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত

বানারীপাড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি কবির হোসেন খানের জামায়াতে ইসলামীতে যোগদান

বানারীপাড়া প্রতিনিধি

বানারীপাড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি কবির হোসেন খানের জামায়াতে ইসলামীতে যোগদান

মঙ্গলবার বরিশালের বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠী ইউনিয়নের আরোয়া হাইস্কুল মাঠে অনুষ্ঠিত জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থীর উঠান বৈঠকে ইসলামী আন্দোলনের সভাপতি কবির হোসেন খান আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। উঠান বৈঠকে হাজারো মানুষের উপস্থিতিতে তিনি জামায়াতে ইসলামীতে যোগদানের ঘোষণা দেন।

প্রধান অতিথি সভা চলাকালীন উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে কবির হোসেন খান বলেন,
“যে দলের কোনো নেতা-কর্মী ইসলামের জন্য রক্ত ঝরায়নি, জেল খাটেনি, এবং সারা বাংলাদেশের মানুষ যখন ইসলামী ঐক্যের দিকে এগিয়ে যাচ্ছিল তখন সেই ঐক্য যারা নষ্ট করেছে,মানুষের আশা-আকাঙ্ক্ষা ভেঙে দিয়েছে,সেখানে কখনো প্রকৃত ইসলাম থাকতে পারে না।”

তিনি আরও বলেন,
“আমি আপনাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিজেকে শুদ্ধ করার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছি। আমার কোনো আচরণে যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন, তাহলে আমাকে বলবেন,আমি আরও শুদ্ধ হতে চাই।”

উঠান বৈঠকে জামায়াতে ইসলামীর প্রার্থী মাস্টার আব্দুল মান্ননসহ স্থানীয় নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন। কবির হোসেন খানের এই যোগদানকে স্থানীয়ভাবে ইসলামী রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ