September 19, 2026, 2:59 pm
শিরনাম :
সৈয়দ মঞ্জুর আহমেদ নওরোজ ও সৈয়দ ফিরোজ আহমেদের সুস্থতা কামনায় দোয়া বীর মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে অবসরপ্রাপ্ত ইপিাআর সদস্যর সংবাদ সম্মেলন ফকিরহাটে ডেঙ্গু প্রতিরোধে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে লার্ভা নিধন অভিযান সালিনাবক্সা দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার সড়ক দুর্ঘটনায় নিহত কোটালীপাড়ায় পদ্মবিলে ঘুরতে গিয়ে মাঝিদের হামলায় পর্যটক আহত গড়িয়া ঢালুয়া নবপল্লীর শিক্ষার্থী সিদ্ধিকার নৃত্য প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জন বাগমারায় ইউপি সদস্যকে মারধরের প্রতিবাদে মানববন্ধন বাগমারা উপজেলা প্রেসক্লাবের প্রধান কার্যালয় উদ্বোধন রাজশাহীতে নারীসহ সাবেক ওসি আটক কাঁঠালিয়ায় বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত

ঝালকাঠি-১ আসনে গণসংযোগে ব্যস্ত সময় পার করছে স্বতন্ত্র প্রার্থী মঈন ফিরোজী

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণায় ঝালকাঠি-১ আসনের স্বতন্ত্র সংসদ ব্যরিস্টার মঈন আলম ফিরোজী হাঁস প্রতীকে ভোট প্রার্থনা করে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালাচ্ছেন।

নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে, সারাদেশের মতো ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনেও নির্বাচনী উত্তাপ বাড়ছে। এরই ধারাবাহিকতায় স্বতন্ত্র প্রার্থী ব্যরিস্টার মঈন ফিরোজী ব্যস্ত সময় পার করছেন নির্বাচনী মাঠে।

তিনি রাজাপুর উপজেলার সাতুরিয়া, রোলা, শুক্তাগড় ইউনিয়নের কেওতা, বলার জোড়সহ বিভিন্ন গ্রামে হাঁস প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ ও হাঁস প্রতীকে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন।

প্রচারণাকালে দেখা যায়, ব্যরিস্টার মঈন আলম ফিরোজী ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করছেন এবং তাদের কাছে দোয়া ও সমর্থন কামনা করছেন। এ সময় ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। অনেক ভোটার দোকান থেকে উঠে এসে তার সঙ্গে কথা বলেন, দোয়া করেন এবং ভোট দেওয়ার প্রতিশ্রুতি দেন।

এমনকি রিকশাচালকরাও রিকশা থামিয়ে তার সঙ্গে কথা বলতে এগিয়ে আসেন। প্রচারণা ঘিরে এলাকাবাসীর মধ্যে আনন্দ ও উৎসাহের পরিবেশ তৈরি হয়েছে।

ভোটারেরা বলছেন, তারা যোগ্য প্রার্থীকে সংসদে পাঠাতে চান, যাতে ঝালকাঠি-১ আসনের সার্বিক উন্নয়ন নিশ্চিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ