July 26, 2026, 12:48 pm
শিরনাম :
এহসান মোর্শেদ পিয়াল কে আহবায়ক করে মূলঘর ইউনিয়ন “মুক্তিযোদ্ধো প্রজন্ম সংসদ” এর আহবায়ক কমিটি গঠিত। পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী

রাজবাড়ীতে ১ম পর্যায়ে ছিল প্রক্সি, ২য় পর্যায়ে নিজেই পরীক্ষা দিতে এসে আটক পরীক্ষার্থী 

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ভাইভা দিতে এসে ভিন্ন ব্যক্তি (প্রক্সি) ব্যবহারের দায়ে আটক হয়ে দণ্ডপ্রাপ্ত হয়েছেন এক পরীক্ষার্থী।

রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের নেজারত শাখার সহকারী কমিশনার (এনডিসি) মো. হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

দণ্ডপ্রাপ্ত ওই পরীক্ষার্থীর নাম আব্দুর রাজ্জাক। তিনি রাজবাড়ী জেলার পাংশা উপজেলার আশুরহাট এলাকার বাসিন্দা। তার পিতা ওই এলাকার স্থানীয় বাসিন্দা আব্দুল মাজেদ।

জানা গেছে, সম্প্রতি অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার লিখিত পর্যায়ে আব্দুর রাজ্জাকের অবস্থানে ভিন্ন কোনো ব্যক্তি (প্রক্সি) লিখিত পরীক্ষা দেন। প্রথম পর্যায়ে বিষয়টি কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হলেও এ চতুরতার শেষ রক্ষা হয়নি ভাইভাতে (২য় পর্যায়ে) এসে। নিয়োগ পরীক্ষার প্রথম (লিখিত) পর্যায়ে ভুয়া (প্রক্সি) পরিক্ষার্থী পরীক্ষা দিলেও ২য় পর্যায়ের ভাইভা (মৌখিক) পরীক্ষায় অংশ নিতে নিজেই আসেন আবেদনকৃত পরীক্ষার্থী আব্দুর রাজ্জাক। এসময় হাতের লেখা এবং প্রদত্ত তথ্যে গড়মিল পাওয়ায় বিষয়টি নজরে আসে কর্তৃপক্ষের। একপর্যায়ে বিভিন্ন নিরীক্ষা শেষে আটক করা হয় এ পরীক্ষার্থীকে।

জেলা প্রশাসনের কার্যালয় সূত্র জানায়, রাজবাড়ীতে সাম্প্রতিক সময়ে শেষ হওয়া সরকারি প্রাথমিক শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষায় আব্দুর রাজ্জাকের পরিবর্তে অন্য কেউ (প্রক্সি) অংশ নিয়ে সে পর্যায়ে উত্তীর্ণ হয়েছিলেন। রোববার (১ ফেব্রুয়ারি) ছিল লিখিত পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের মৌখিক (ভাইভা) পরীক্ষার দিন। এ পরীক্ষায় আব্দুর রাজ্জাক নিজে অংশ নিতে এলে তার হাতের লেখা এবং তথ্যে গড়মিল পাওয়া যায়। এক পর্যায়ে তিনি ধরা পড়েন কর্তৃপক্ষের নজরে।

এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে রাজবাড়ী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবুবকর সিদ্দিক ওই পরীক্ষার্থীকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

রাজবাড়ী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবুবকর সিদ্দিক বলেন, আজ (রবিবার) প্রাথমিক শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। এসময় এক প্রার্থীর পরীক্ষা নেওয়ার সময় তার হাতের লেখার সাথে পূর্বের গৃহীত লিখিত পরীক্ষার হাতের লেখার গড়মিল লক্ষ করা যায়। পরে তাকে কঠোরভাবে জিজ্ঞাসাবাদ করলে তিনি স্বীকার করেন যে লিখিত পরীক্ষায় তার পরিবর্তে অন্য কেউ প্রক্সি হিসেবে অংশগ্রহণ করেন। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে বিভিন্ন দণ্ডে দণ্ডিত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ