September 19, 2026, 3:43 pm
শিরনাম :
সৈয়দ মঞ্জুর আহমেদ নওরোজ ও সৈয়দ ফিরোজ আহমেদের সুস্থতা কামনায় দোয়া বীর মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে অবসরপ্রাপ্ত ইপিাআর সদস্যর সংবাদ সম্মেলন ফকিরহাটে ডেঙ্গু প্রতিরোধে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে লার্ভা নিধন অভিযান সালিনাবক্সা দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার সড়ক দুর্ঘটনায় নিহত কোটালীপাড়ায় পদ্মবিলে ঘুরতে গিয়ে মাঝিদের হামলায় পর্যটক আহত গড়িয়া ঢালুয়া নবপল্লীর শিক্ষার্থী সিদ্ধিকার নৃত্য প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জন বাগমারায় ইউপি সদস্যকে মারধরের প্রতিবাদে মানববন্ধন বাগমারা উপজেলা প্রেসক্লাবের প্রধান কার্যালয় উদ্বোধন রাজশাহীতে নারীসহ সাবেক ওসি আটক কাঁঠালিয়ায় বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত

ঝালকাঠি-১ আসনে বিএনপির নির্বাচনী প্রচারে প্রবাসী সোহেল হাওলাদার

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত ধানের শীষ মার্কার প্রার্থী মো. রফিকুল ইসলাম জামালকে জয়যুক্ত করতে সুদূর আমেরিকা থেকে আজ রবিবার (১ ফেব্রুয়ারী) বাংলাদেশে আসছেন গ্রেটার বরিশাল ডিভিশনাল এসোসিয়েশন অফ বাফেলোর সভাপতি ও যুক্তরাষ্ট্রের বাফেলো বিএনপির সদস্য সচিব এবং কাঁঠালিয়া উপজেলা কৃতি সন্তান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মো. সোহেল হাওলাদার।

তিনি ২ ফেব্রুয়ারি থেকে রাজাপুর ও কাঁঠালিয়া উপজেলায় ধানের শীষের প্রার্থী রফিকুল ইসলাম জামাল এর নির্বাচনী প্রচার ও প্রচারনা করবেন।

এ ছারাও বিভিন্ন উঠান বৈঠকে তিনি ধানের শীষকে বিজয়ী করতে বক্তব্য রাখবেন।

আমেরিকা থেকে বাংলাদেশে নির্বাচনী প্রচারনায় আসায় রাজাপুর ও কাঁঠালিয়া উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ দেখা গেছে।

যুক্তরাষ্ট্রের বাফেলো বিএনপির সদস্য সচিব এবং সাবেক ছাত্রনেতা মো. সোহেল হাওলাদার বলেন, এলাকার উন্নয়ন নিশ্চিত করতে হলে ধানের শীষে ভোট দিতে হবে। জনগণের সব ন্যায্য দাবি পূরণে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ বলেও তিনি জানান।

তিনি আরও বলেন, এবারের নির্বাচন সহজ হবে না। ভোটারদের কাছে ঘরে ঘরে গিয়ে ধানের শীষের পক্ষে ভোট চাইতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ