September 19, 2026, 3:43 pm
শিরনাম :
সৈয়দ মঞ্জুর আহমেদ নওরোজ ও সৈয়দ ফিরোজ আহমেদের সুস্থতা কামনায় দোয়া বীর মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে অবসরপ্রাপ্ত ইপিাআর সদস্যর সংবাদ সম্মেলন ফকিরহাটে ডেঙ্গু প্রতিরোধে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে লার্ভা নিধন অভিযান সালিনাবক্সা দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার সড়ক দুর্ঘটনায় নিহত কোটালীপাড়ায় পদ্মবিলে ঘুরতে গিয়ে মাঝিদের হামলায় পর্যটক আহত গড়িয়া ঢালুয়া নবপল্লীর শিক্ষার্থী সিদ্ধিকার নৃত্য প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জন বাগমারায় ইউপি সদস্যকে মারধরের প্রতিবাদে মানববন্ধন বাগমারা উপজেলা প্রেসক্লাবের প্রধান কার্যালয় উদ্বোধন রাজশাহীতে নারীসহ সাবেক ওসি আটক কাঁঠালিয়ায় বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত

কাঁঠালিয়ায় জামায়াতের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠি-১ আসনের কাঁঠালিয়া উপজেলার আমুয়া ইউনিয়ন জামায়াতে ইসলামের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১জানুয়ারি) বিকালে কাঁঠালিয়া উপজেলা জামায়াতের আমীর মাষ্টার মো. মজিবুর রহমানের সভাপতিত্বে আমুয়া ইউনিয়ন আমীর মাষ্টার মো. আব্দুর রহিমের সঞ্চালনায় আমুয়া বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জনসভাটি অনুষ্ঠিত হয়।

জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের ১১ দলীয় জোটের দাঁড়িপাল্লা প্রতিকের প্রার্থী ড. ফয়জুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝাললাঠি জেলা জামায়াতে ইসলামীর আমীর অ্যাডভোকেট মোঃ হাফিজুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে ড. ফয়জুল হক বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর জনপ্রিয়তা দেখে একটি রাজনৈতিক দল দেশের বিভিন্ন স্থানে দাঁড়িপাল্লার প্রার্থী ও নেতাকর্মীদেরকে পরিকল্পিতভাবে হামলা চালাচ্ছে এবং হুমকি প্রদান করছে, কিন্তু হুমকি-ধমকি ও আক্রমণ করে জামায়াতে ইসলামীর জনপ্রিয়তাকে স্তব্ধ করা যাবে না।

তিনি আরো বলেন, “আগামী ১২ই ফেব্রুয়ারির নির্বাচনে জনগণ আমাদেরকে ভোট দিয়ে সংসদ গঠন করতে সহায়তা করবে ইনশাআল্লাহ, এবং আমরা জনগণের ভোটে নির্বাচিত হলে আমাদের দেয়া প্রতিশ্রুতি রক্ষা করবো এবং ন্যায় ও ইনসাফভিত্তিক ব্রাষ্ট্র গঠন করবো ইনশাআল্লাহ”।

এ সময় বক্তব্য রাখেন, ঝালকাঠি জেলা ছাত্র শিবিরের সভাপতি মোঃ এনামুল হক, কাঁঠালিয়া উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটার মাওলানা সাইদুর রহমান, সহকারি সেক্রেটারি মাওলানা মোস্তাজাবুর রহমান কামরুলসহ ১১ দলীয় জোটের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।

নির্বাচনী জনসভা শেষে আমুয়া বন্দরের বিভিন্ন সড়কে দাড়ি পাল্লার সমর্থনে বিশাল এক মিছিল অনুষ্ঠিত হয়। আমুয়া ইউনিয়ন ও ৯টি ওয়ার্ডের হাজারো নেতাকর্মী এ মিছিলে অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ