September 19, 2026, 2:57 pm
শিরনাম :
সৈয়দ মঞ্জুর আহমেদ নওরোজ ও সৈয়দ ফিরোজ আহমেদের সুস্থতা কামনায় দোয়া বীর মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে অবসরপ্রাপ্ত ইপিাআর সদস্যর সংবাদ সম্মেলন ফকিরহাটে ডেঙ্গু প্রতিরোধে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে লার্ভা নিধন অভিযান সালিনাবক্সা দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার সড়ক দুর্ঘটনায় নিহত কোটালীপাড়ায় পদ্মবিলে ঘুরতে গিয়ে মাঝিদের হামলায় পর্যটক আহত গড়িয়া ঢালুয়া নবপল্লীর শিক্ষার্থী সিদ্ধিকার নৃত্য প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জন বাগমারায় ইউপি সদস্যকে মারধরের প্রতিবাদে মানববন্ধন বাগমারা উপজেলা প্রেসক্লাবের প্রধান কার্যালয় উদ্বোধন রাজশাহীতে নারীসহ সাবেক ওসি আটক কাঁঠালিয়ায় বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত

আলফাডাঙ্গায় জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

গোলাম আজম মনির, ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর-১ (আলফাডাঙ্গা-বোয়ালমারী-মধুখালি) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী প্রফেসর ড. ইলিয়াস মোল্লার নির্বাচনি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১জানুয়ারি) বিকালে আলফাডাঙ্গা উপজেলার বানা এম,এ মাজেদ উচ্চ বিদ্যালয় মাঠে বানা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে অনুষ্ঠিত এ নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ড.ইলিয়াস মোল্লা বলেন, ‘রাজার ছেলে রাজা হবে—এই সংস্কৃতি আমরা বদলাতে চাই।’ অতীতের রাজনীতি দেশকে ফ্যাসিবাদ, একনায়কতন্ত্র ও দুর্নীতির দিকে ঠেলে দিয়েছে। সাম্প্রদায়িকতা ছাড়া সব নাগরিকের অধিকার নিশ্চিত করার অঙ্গীকার করে তিনি ১১–দলীয় জোটের প্রার্থীদের পক্ষে ভোট চান। রাজনৈতিক সহিংসতা ও নারীদের ওপর হামলার নিন্দা জানিয়ে সংযম ও শ্রদ্ধা প্রদর্শনের আহ্বান জানান তিনি।

তিনি এ অঞ্চলে মধুমতী নদী ভাঙ্গন রোধ ও ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ গৃহহীনদের জন্য কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

মোঃ আরিফুজ্জামান-এর সভাপতিত্বে ও মাওলানা মোঃ মাসুম বিল্লাহ-এর সঞ্চালনায় জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ শেখ মোঃ মাসুদ, ফরিদপুর জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর আবু হারিস মোল্যা, আলফাডাঙ্গা উপজেলা আমীর মাওঃ কামাল হুসাইন, নায়েবে আমীর এস এম রিদওয়ানুন নবী, নায়েবে আমীর মাওঃ আবুল হাসান, সেক্রেটারি এস এম হাফিজুর রহমান, সহকারী সেক্রেটারি মোঃ মনিরুজ্জামান, সহকারী সেক্রেটারি মোঃ মোরাদ হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ জিয়াউল হাসানসহ ১১দলীয় ঐক্য জোটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ