September 19, 2026, 3:45 pm
শিরনাম :
সৈয়দ মঞ্জুর আহমেদ নওরোজ ও সৈয়দ ফিরোজ আহমেদের সুস্থতা কামনায় দোয়া বীর মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে অবসরপ্রাপ্ত ইপিাআর সদস্যর সংবাদ সম্মেলন ফকিরহাটে ডেঙ্গু প্রতিরোধে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে লার্ভা নিধন অভিযান সালিনাবক্সা দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার সড়ক দুর্ঘটনায় নিহত কোটালীপাড়ায় পদ্মবিলে ঘুরতে গিয়ে মাঝিদের হামলায় পর্যটক আহত গড়িয়া ঢালুয়া নবপল্লীর শিক্ষার্থী সিদ্ধিকার নৃত্য প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জন বাগমারায় ইউপি সদস্যকে মারধরের প্রতিবাদে মানববন্ধন বাগমারা উপজেলা প্রেসক্লাবের প্রধান কার্যালয় উদ্বোধন রাজশাহীতে নারীসহ সাবেক ওসি আটক কাঁঠালিয়ায় বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত

যশোরের বাঘারপাড়া থেকে চাঁদাবাজদের নির্মূল করার অঙ্গীকার অধ্যাপক গোলাম রসুলের

মোঃ ওবাইদুল হক, যশোর প্রতিনিধি

আমি এমপি নির্বাচিত হতে পারলে বাঘারপাড়া থেকে চাঁদাবাজদের সম্পূর্ণভাবে নির্মূল করা হবে বলে জানিয়েছেন যশোর-৪ (বাঘারপাড়া ও অভয়নগর) আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক গোলাম রসুল।

শুক্রবার বিকেলে বাঘারপাড়া উপজেলার বন্দবিলা ইউনিয়ন জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

জেলা জামায়াতের আমির গোলাম রসুল বলেন, যশোরে সবজি কন্যা হিসেবে খ্যাত খাজুরা। কিন্তু সিন্ডিকেটের কারণে এ অঞ্চলের কৃষকরা উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পাচ্ছেন না। জামায়াত ক্ষমতায় গেলে ফড়িয়া ব্যবসায়ীদের দৌরাত্ম্য ঠেকানো হবে। পণ্য বিপণন ব্যবস্থা উন্নত এবং প্রান্তিক পর্যায়ে কৃষকের কাছে প্রযুক্তি ও কৃষিভিত্তিক তথ্যসেবা পৌঁছে দেয়া হবে।এ সময় জুলাই শহীদের প্রতি সম্মান দেখানোর জন্য সবাইকে আসন্ন নির্বাচনের গণভোটে ‘হ্যাঁ’ দিতে ও দাঁড়িপাল্লা প্রতিকে ভোট দেওয়ার আহ্বান জানান গোলাম রসুল।

এদিন বিকেলে খাজুরা বাজার পশুহাট চত্বরে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন, বন্দবিলা ইউনিয়ন জামায়াতের ভারপ্রাপ্ত আমির নূরুন্নবী ছামদানী।বিশেষ অতিথি ছিলেন, বাঘারপাড়া উপজেলা জামায়াতের আমির অধ্যাপক রফিকুল ইসলাম, সেক্রেটারি আব্দুল জব্বার ও কর্মপরিষদ সদস্য হাফেজ মাওলানা হাফিজুর রহমান। খাজুরা সাংগঠনিক থানা ছাত্রশিবিরের সভাপতি এবি মুন্তাছিরের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন, উপজেলা এনসিপির সহসমন্বয়ক জিহাদুল ইসলাম।

এ সময় অন্যদের মধ্যে বক্তৃতা করেন, উপজেলা খেলাফত মজলিস নেতা মুফতি মইনুদ্দিন, মুফতি মাসুম বিল্লাহ ও এনসিপি নেতা আব্দুল্লাহ আল মামুন। সন্ধ্যার পর জহুরপুর ইউনিয়নের বেতালপাড়া বাজারে জনসভা ও রায়পুর ইউনিয়নের দর্গাহপুর বাজারে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন অধ্যাপক গোলাম রসুল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ