September 19, 2026, 3:43 pm
শিরনাম :
সৈয়দ মঞ্জুর আহমেদ নওরোজ ও সৈয়দ ফিরোজ আহমেদের সুস্থতা কামনায় দোয়া বীর মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে অবসরপ্রাপ্ত ইপিাআর সদস্যর সংবাদ সম্মেলন ফকিরহাটে ডেঙ্গু প্রতিরোধে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে লার্ভা নিধন অভিযান সালিনাবক্সা দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার সড়ক দুর্ঘটনায় নিহত কোটালীপাড়ায় পদ্মবিলে ঘুরতে গিয়ে মাঝিদের হামলায় পর্যটক আহত গড়িয়া ঢালুয়া নবপল্লীর শিক্ষার্থী সিদ্ধিকার নৃত্য প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জন বাগমারায় ইউপি সদস্যকে মারধরের প্রতিবাদে মানববন্ধন বাগমারা উপজেলা প্রেসক্লাবের প্রধান কার্যালয় উদ্বোধন রাজশাহীতে নারীসহ সাবেক ওসি আটক কাঁঠালিয়ায় বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত

বানারীপাড়ার ৭ বিএনপি নেতার জামায়াতে যোগদান

সৈয়দ জালিস মাহমুদ

বিএনপিতে পদত্যাগপত্র জমা দিয়েছেন বরিশালের বানারীপাড়া উপজেলা বিএনপির সহ-সভাপতি ও জেলা দক্ষিণ বিএনপির সদস্য গোলাম মাহমুদ মাহাবুব মাস্টারসহ সাত নেতা ও তাদের সমর্থিত শতাধিক কর্মী। বিএনপিতে পদত্যাগপত্র জমা দেওয়ার একদিন পর জামায়াতে যোগদান করেছেন উপজেলার ওই সাত নেতাসহ শতাধিক কর্মী।

শুক্রবার বিকালে উপজেলার বাইশারী নুরানি মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত উঠান বৈঠকে বরিশাল-২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী আব্দুল মান্নান মাস্টারের হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন তারা।

এ সময় জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মাহাবুব মাস্টারকে লাল রঙের দলীয় উত্তরীয় পরিয়ে দেওয়া হয়।

জামায়াতে যোগদানকৃত নেতাদের মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তিরা হলেন- পৌর শ্রমিক দল সভাপতি মো. ইদ্রিস মল্লিক, পৌর কৃষক দল আহ্বায়ক আ. গাফফার হোসেন, ইলুহার ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. নুরুজ্জামান, বিশারকান্দি ইউনিয়ন শ্রমিক দল সভাপতি আ. সালাম মিয়া।

উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও বাইশারী ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা মো. আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে আরও বক্তব্য দেন- বরিশাল-২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ও প্রধান অতিথি আব্দুল মান্নান মাস্টার, জামায়াতে যোগদানকারী নেতা গোলাম মাহামুদ মাহাবুব মাস্টার ও মো. নুরুজ্জামান, জামায়াত ঘোষিত মেয়র প্রার্থী ও বিশিষ্ট ব্যবসায়ী আশিকুল ইসলাম আজাদ, উপজেলা জামায়াত আমির অধ্যাপক মাওলানা মো.শাহাদাত হোসেন, পৌর আমির কাওসার হোসেন প্রমুখ।

পরে তারা জামায়াত প্রার্থীকে সঙ্গে নিয়ে বাইশারী ও বন্দর বাজারে প্রধান সড়কে জামায়াতে ইসলামী ও দাঁড়িপাল্লার পক্ষে বিভিন্ন স্লোগান দিয়ে মিছিল করেন।

প্রসঙ্গত, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও জেলা দক্ষিণ বিএনপির সদস্য গোলাম মাহমুদ মাহাবুব মাস্টার দীর্ঘ ৪০ বছর ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত থাকার পাশাপাশি হামলা-মামলা জেল-জুলুম নিপীড়ন ও নির্যাতন সহ্য করে বিভিন্ন পদে দায়িত্ব পালন করে আসছিলেন। বৃহস্পতিবার তিনিসহ দুই নেতা নিজ দল থেকে বঞ্চিত-লাঞ্ছিত ও ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগ এনে বরিশাল জেলা বিএনপির দক্ষিণ সভাপতি ও সম্পাদক এবং পৌর কৃষক দলের আহ্বায়ক আ. গাফফার হোসেন ব্যক্তিগত কারণ দেখিয়ে নিজ পদ থেকে পদত্যাগ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ