September 19, 2026, 3:43 pm
শিরনাম :
সৈয়দ মঞ্জুর আহমেদ নওরোজ ও সৈয়দ ফিরোজ আহমেদের সুস্থতা কামনায় দোয়া বীর মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে অবসরপ্রাপ্ত ইপিাআর সদস্যর সংবাদ সম্মেলন ফকিরহাটে ডেঙ্গু প্রতিরোধে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে লার্ভা নিধন অভিযান সালিনাবক্সা দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার সড়ক দুর্ঘটনায় নিহত কোটালীপাড়ায় পদ্মবিলে ঘুরতে গিয়ে মাঝিদের হামলায় পর্যটক আহত গড়িয়া ঢালুয়া নবপল্লীর শিক্ষার্থী সিদ্ধিকার নৃত্য প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জন বাগমারায় ইউপি সদস্যকে মারধরের প্রতিবাদে মানববন্ধন বাগমারা উপজেলা প্রেসক্লাবের প্রধান কার্যালয় উদ্বোধন রাজশাহীতে নারীসহ সাবেক ওসি আটক কাঁঠালিয়ায় বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত

দাঁড়িপাল্লা বিজয়ী হলে কয়রাকে পৌরসভা করা হবে- মাওলানা আবুল কালাম আজাদ

শাহজাহান সিরাজ, স্টাফ রির্পোটার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, খুলনা অঞ্চল সহকারী পরিচালক ও খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) সংসদীয় আসনের জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন, খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনে জামায়াত নির্বাচিত হলে অবহেলিত উপকূলীয় জনপদ কয়রা উপজেলাকে একটি আধুনিক ও পরিকল্পিত পৌরসভা হিসেবে গড়ে তোলা হবে।

তিনি আরও বলেন, উপকূলীয় উপজেলা কয়রাকে পৌরসভা হিসেবে ঘোষণার দাবিটি এই অঞ্চলের জনগণের দীর্ঘদিনের প্রানের দাবি। এই স্বপ্ন বাস্তবায়নের জন্য জামায়াতের পক্ষ থেকে সর্বাত্মক প্রচেষ্টা করা হবে।

শুক্রবার ( ৩০ জানুয়ারী ) বিকাল ৩ টায় কয়রা মদিনাবাদ দাখিল মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় মাওলানা আবুল কালাম আজাদ বলেন, কয়রা উপজেলার সাধারণ মানুষ দীর্ঘদিন যাবৎ আধুনিক নাগরিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। একটি আধুনিক পৌরসভার মাধ্যমে আমরা উন্নত যোগাযোগ ব্যবস্থা, মানসম্মত স্যানিটেশন, বর্জ্য ব্যবস্থাপনা এবং ঘরে ঘরে সুপেয় পানি পৌঁছে দিতে চাই। স্বাস্থ্য ও শিক্ষা খাতের আমূল পরিবর্তন ঘটিয়ে উপকূলীয় এই জনপদকে মডেল হিসেবে গড়ে তোলা হবে।

এ জন্য তিনি দাঁড়িপাল্লা প্রতিকে ভোট দিয়ে বিজয়ী করার আহবান জানান। কয়রা সদর ইউনিয়ন জামায়াতে আমীর জিএম মিজানুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারী মোল্লা নুরুজ্জামানের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খুলনা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, খুলনা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি আবুল কালাম আজাদ , কয়রা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মিজানুর রহমান, নায়েবে আমীর মাওলানা রফিকুল ইসলাম, সেক্রেটারি মাওলানা শেখ সাইফুল্লাহ, সহকারী সেক্রেটারী মাওলানা সুজাউদ্দীন আহমেদ, উপজেলা কর্মপরিষদ সদস্য হাফেজ জাহাঙ্গীর আলম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কয়রা উপজেলা সভাপতি মোল্লা শাহাবুদ্দীন শিহাব, সোনাডাঙ্গা থানা আমীর শহিদুল্লাহ, ইসলামী ছাত্রশিবিরের খুলনা জেলা দক্ষিণের সভাপতি আবু জার গিফারী, কয়রা উপজেলা সভাপতি মাজহারুল ইসলাম, খেলাফত মজলিসের কয়রা উপজেলা সহ-সভাপতি হালিমুল হক, এনসিপি খুলনা জেলা সদস্য এ্যাডভোকেট আবু বকর, কয়রা সদর ইউনিয়ন যুব বিভাগের সভাপতি হাফেজ জাহিদুল ইসলাম, ইন্জিনিয়ার আসিফ জামিল শাহাদ, ইয়াসিন আলী প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ