July 26, 2026, 3:38 am
শিরনাম :
পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান

রাজবাড়ী-২ আসনে বিরামহীন প্রচারণায় বিএনপি’র প্রার্থী হারুন অর রশিদ, ঘুরছেন প্রতিটি কেন্দ্র

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে বিরামহীন প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন রাজবাড়ী-২ (সংসদীয় আসন-২১০) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী মো. হারুন অর রশিদ হারুন।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রতীক বরাদ্দ পাওয়ার পরদিন থেকেই নির্বাচনী প্রচারণায় মুখর রয়েছে রাজবাড়ী জেলার প্রতিটি অঞ্চল।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দিনব্যাপী রাজবাড়ী জেলার পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের বিভিন্ন এলাকায় পথসভা করে ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন রাজবাড়ী-২ (পাংশা-কালুখালী-বালিয়াকান্দি) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মো. হারুন অর রশিদ হারুন।

এসময় তার সাথে উপস্থিত থেকে ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেন রাজবাড়ী জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. কামরুল আলম, সাবেক যুগ্ম-আহবায়ক আব্দুস সালাম মিয়া, জেলা বিএনপির সাবেক নেতা ও বিএনপির পাংশা উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব হাবিবুর রহমান রাজা,

জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, জেলা ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম রোমান, জেলা জাসাসের যুগ্ম-আহবায়ক মো. নাছির উদ্দিন, সদস্য সচিব কাজী মিজানুর রহমান পলাশ, পাংশা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রিংকু, মৌরাট ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আবুল কাশেম মাহাজন প্রমুখ।

এছাড়াও জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও সহযোগী অঙ্গ-সংগঠনের বিভিন্ন নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

নির্বাচনী পথসভায় প্রার্থী হারুন অর রশিদ বলেন, আসন্ন নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে হলে সাধারণ মানুষের সাথে দলের সব পর্যায়ের নেতা–কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। পাশাপাশি আমাদের এই নির্বাচনকে ব্যাহত করার জন্য একটি অপশক্তি অর্থাৎ ফ্যাসিস্টের দোষরেরা চেষ্টা চালাচ্ছে। তাদের থেকে এবং তাদের কুচক্রী পরিকল্পনা থেকে সকলকে সাবধান থাকতে হবে। সচেতন থাকতে হবে।

তিনি আরও বলেন, ” আমার কাছে তথ্য আছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে লক্ষ করে এই আসনে দলের মধ্যে অনেকেই মুনাফিকি কার্যক্রম পরিচালনার চেষ্টা চালাচ্ছে। তাদের জ্ঞাতার্থে বলতে চাই। ধানের শীষ আপনার পছন্দের প্রতীক না হতে পারে, পাশাপাশি ধানের এই শীষের এই প্রার্থীও আপনার পছন্দ নাও হতে পারে। আপনি চাইলে আপনার পছন্দের প্রার্থীর পক্ষে কাজ করতে পারেন। আমাদের কোনো আপত্তি নেই। তবে দিনে ধানের শীষের পক্ষে, আর রাতে চুপি চুপি অন্য প্রার্থীর হয়ে কাজ করবেন এমন মুনফিকি কাজ কিন্তু বিএনপি সহ্য করবে না। জনতার আদালতে কিন্তু তাদের বিচার হবে।”

এসময় সকলকে ঐক্যবদ্ধভাবে সুষ্ঠু নির্বাচনে অংশগ্রহণ করে দেশ ও জাতির উন্নয়নে ধানের শীষের প্রার্থীকে নির্বাচিত করার আহবান জানান নেতাকর্মীরা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ