September 19, 2026, 3:45 pm
শিরনাম :
সৈয়দ মঞ্জুর আহমেদ নওরোজ ও সৈয়দ ফিরোজ আহমেদের সুস্থতা কামনায় দোয়া বীর মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে অবসরপ্রাপ্ত ইপিাআর সদস্যর সংবাদ সম্মেলন ফকিরহাটে ডেঙ্গু প্রতিরোধে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে লার্ভা নিধন অভিযান সালিনাবক্সা দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার সড়ক দুর্ঘটনায় নিহত কোটালীপাড়ায় পদ্মবিলে ঘুরতে গিয়ে মাঝিদের হামলায় পর্যটক আহত গড়িয়া ঢালুয়া নবপল্লীর শিক্ষার্থী সিদ্ধিকার নৃত্য প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জন বাগমারায় ইউপি সদস্যকে মারধরের প্রতিবাদে মানববন্ধন বাগমারা উপজেলা প্রেসক্লাবের প্রধান কার্যালয় উদ্বোধন রাজশাহীতে নারীসহ সাবেক ওসি আটক কাঁঠালিয়ায় বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত

মোংলায় পশুর নদীতে নৌপুলিশের স্পিডবোটে আগুন; দগ্ধ ১

তরফদার রবিউল ইসলাম

বাগেরহাটের মোংলায় নৌপুলিশের একটি দ্রুতগতির স্পিডবোটে আগুনের ঘটনা ঘটেছে।

বুধবার রাত ১১টার দিকে দ্বিগরাজ এলাকার পশুর নদীতে এ দুর্ঘটনা ঘটে। এতে নৌপুলিশের এক সদস্য দগ্ধ হন। অপর একজন সাঁতরে তীরে উঠে নিরাপদে রক্ষা পান।

মোংলা নৌপুলিশ ফাঁড়ির ওসি এএইচএম লুৎফার কবির জানান, ঢাকা থেকে নৌপুলিশের একজন অতিরিক্ত ডিআইজি আগমন উপলক্ষে বুধবার রাতে মোংলা নৌপুলিশ ফাঁড়ির স্পিডবোটটি নিয়ে চালক কনস্টেবল কাজী মাহাবুব হাসান এবং হেলপার (সিভিলিয়ান) শামীম জ্বালানি তেল সংগ্রহ করতে দ্বিগরাজের বাজুয়া ঘাট এলাকায় যান।

ওই ঘাটে নোঙর করে বোটটিতে জ্বালানি তেল নিয়ে পুনরায় মোংলা ঘাটের উদ্দেশ্যে রওনা দেওয়ার প্রস্তুতির সময় বোটটি স্টার্ট দিতে গেলে ব্যাটারির সংযোগস্থলে স্পার্ক সৃষ্টি হয়। এ সময় হঠাৎ বোটে আগুন ধরে যায়। জ্বালানি হিসেবে পেট্রোল থাকায় মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

এ সময় হেলপার শামীম সাঁতরে তীরে উঠতে পারলেও চালক কাজী মাহাবুব হাসান নামের এক নৌপুলিশ সদস্য আগুনে দগ্ধ হন। তাকে উদ্ধার করে প্রথমে মোংলা বন্দর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পরবর্তীতে বাংলাদেশ নৌবাহিনীর মোংলা ফায়ার ইউনিট, কোস্ট গার্ড ও মোংলা ইপিজেড ফায়ার সার্ভিস ইউনিটের যৌথ প্রচেষ্টায় প্রায় ৪৫ মিনিট পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

অগ্নিকাণ্ডে স্পিডবোটটির দুটি ইঞ্জিনসহ বোটের অধিকাংশ অংশ পুড়ে গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ