September 19, 2026, 3:43 pm
শিরনাম :
সৈয়দ মঞ্জুর আহমেদ নওরোজ ও সৈয়দ ফিরোজ আহমেদের সুস্থতা কামনায় দোয়া বীর মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে অবসরপ্রাপ্ত ইপিাআর সদস্যর সংবাদ সম্মেলন ফকিরহাটে ডেঙ্গু প্রতিরোধে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে লার্ভা নিধন অভিযান সালিনাবক্সা দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার সড়ক দুর্ঘটনায় নিহত কোটালীপাড়ায় পদ্মবিলে ঘুরতে গিয়ে মাঝিদের হামলায় পর্যটক আহত গড়িয়া ঢালুয়া নবপল্লীর শিক্ষার্থী সিদ্ধিকার নৃত্য প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জন বাগমারায় ইউপি সদস্যকে মারধরের প্রতিবাদে মানববন্ধন বাগমারা উপজেলা প্রেসক্লাবের প্রধান কার্যালয় উদ্বোধন রাজশাহীতে নারীসহ সাবেক ওসি আটক কাঁঠালিয়ায় বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত

বানারীপাড়া সলিয়া বাকপুর ইউনিয়নে জামায়াতের উঠান বৈঠক:কাঙ্ক্ষিত সোনার বাংলা গড়াই আমাদের স্বপ্ন

সাইফুল ইসলাম সাঈফী, উজিরপুর প্রতিনিধি

​বরিশাল-২ (উজিরপুর-বানারিপাড়া) সংসদীয় আসনে নির্বাচনী তৎপরতা ধারাবাহিকতায় উঠান বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।বানারীপাড়া উপজেলার সলিয়া বাকপুর ফজলুল হক হাইস্কুল মাঠে বিশাল উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

​প্রধান অতিথি হিসেবে ​উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল জেলা জামায়াতের নায়েবে আমীর ও বরিশাল-২ আসনের জামায়াত মনোনীত ও ১১ দল সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মাস্টার আবদুল মান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা কর্মপরিষদ সদস্য সাইইয়্যেদ আহমেদ খান,জেলা মজলিশে শুরাসদস্য ও উপজেলা আমীর খলিলুর রহমান শাহাদাত ,ছাত্রশিবিরে সাবেক জেলা সভাপতি গোলাম মহিউদ্দিন সেলিম, জেলা জামায়াতের ইউনিট সদস্য সাইফুল ইসলাম সাঈফী,এনসিপির জেলা সাংগঠনিক সম্পাদক আসিফ আলী,উপজেলা জামায়াতের সেক্রেটারি মোজাম্মেল হোসেন মোকাম্মেল।

এছাড়া আরো উপস্থিত ছিলেন
বানারীপাড়া উপজেলা জামায়াতের বায়তুলমাল সম্পাদক মাস্টার আবুল হোসাইন,পৌর আমির জনাব কাওসার হোসাইন প্রমুখ। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন আমির আনোয়ার হোসাইন।

প্রধান অতিথির বক্তব্যে মাস্টার আব্দুল মান্নান ভোটারদের উদ্দেশ্যে বলেন: বাংলাদেশ জামায়াতে ইসলামী ৫৪ বছরের কাঙ্ক্ষিত সোনার বাংলা গড়ার পরিকল্পনা নিয়ে দেশপ্রেমিকদের সাথে নিয়ে এগিয়ে চলছে।আপনাদের সমর্থন পেয়ে নির্বাচিত হতে পারলে তা বাস্তবায়ন করতে আমরা বদ্ধপরিকর”।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ