September 20, 2026, 6:28 pm
শিরনাম :
নওহাটা পৌরসভার ৯ নং ওয়ার্ডে বিএনপি নেতার গণসংযোগ কলকাতার বাজে প্রতাপ ঘাট সহ অন্যান্য ঘাটেও চলছে বিশ্বকর্মা বিসর্জন ফরিদপুরে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন চন্দ্রিমা থানায় কিশোর গ্যাং প্রতিরোধের দাবিতে এলাকাবাসীর স্মারকলিপি কাঁঠালিয়ায় মাদকসহ দুজন গ্রেপ্তার ময়মনসিংহে মাদক সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনায় আলোচনাসভা অনুষ্ঠিত কাঁঠালিয়ায় আদালতে মামলা চলার মধ্যেই সীমানা বেড়া ভাঙচুরের অভিযোগ অনিয়মের অভিযোগে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরে দুদকের অভিযান রাজশাহীর মোহনপুরে আনসার-ভিডিপির মাদকবিরোধী সচেতনতা সমাবেশ সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির বৈঠক অনুষ্ঠিত

বাগেরহাটে মানববন্ধনে সংঘর্ষ, আহত ৫

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে মানববন্ধনে সংঘর্ষ, আহত ৫, স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী অফিসে আগুন।

বাগেরহাটের চিতলমারী উপজেলা বিএনপির সভাপতির বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে হামলা ও মারপিটের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে চিতলমারী থানা চত্বরের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন। খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে সেনাবাহিনী ও পুলিশের কড়া নিরাপত্তার মধ্যে সদ্য বহিষ্কৃত উপজেলা বিএনপির সভাপতি মমিনুল হক টুলু বিশ্বাসের অনুসারীরা শান্তিপূর্ণভাবে মানববন্ধন কর্মসূচি পালন করেন।

চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজ্জাদ হোসেন জানান, একটি মানববন্ধনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। বর্তমানে ওই এলাকায় সেনাবাহিনী ও পুলিশের টহল জোরদার করা হয়েছে।

অপরদিকে, বুধবার রাতে বাগেরহাট পৌরসভার বাসাবাটি এলাকায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে বাগেরহাট-২ আসনের স্বতন্ত্র প্রার্থী এম. এ. এইচ. সেলিমের নির্বাচনী অফিস পুড়ে যায়। সকালে বিষয়টি জানাজানি হলে খবর পেয়ে বাগেরহাট সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুম খান জানান, সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ