September 19, 2026, 3:45 pm
শিরনাম :
সৈয়দ মঞ্জুর আহমেদ নওরোজ ও সৈয়দ ফিরোজ আহমেদের সুস্থতা কামনায় দোয়া বীর মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে অবসরপ্রাপ্ত ইপিাআর সদস্যর সংবাদ সম্মেলন ফকিরহাটে ডেঙ্গু প্রতিরোধে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে লার্ভা নিধন অভিযান সালিনাবক্সা দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার সড়ক দুর্ঘটনায় নিহত কোটালীপাড়ায় পদ্মবিলে ঘুরতে গিয়ে মাঝিদের হামলায় পর্যটক আহত গড়িয়া ঢালুয়া নবপল্লীর শিক্ষার্থী সিদ্ধিকার নৃত্য প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জন বাগমারায় ইউপি সদস্যকে মারধরের প্রতিবাদে মানববন্ধন বাগমারা উপজেলা প্রেসক্লাবের প্রধান কার্যালয় উদ্বোধন রাজশাহীতে নারীসহ সাবেক ওসি আটক কাঁঠালিয়ায় বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত

ফরিদপুরে ফেসবুক স্ট্যাটাস দিয়ে রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা উপজেলা ছাত্রলীগ নেতার

গোলাম আজম মনির, ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের সালথা উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আজিম সরদার পদত্যাগ করেছেন।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই পদত্যাগের ঘোষণা দেন তিনি। ছাত্রলীগ নেতা আজিম সরদারের পদত্যাগের মাধ্যমে উপজেলায় আওয়ামী রাজনীতি নিয়ে আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে।

ফেসবুক স্ট্যাটাসে আজিম সরদার নিজ পরিচয় তুলে ধরে জানান, তিনি স্বেচ্ছায়, সুস্থ মস্তিষ্কে এবং কোনো ধরনের চাপ ছাড়াই বাংলাদেশ ছাত্রলীগের সালথা উপজেলা শাখার সহ-সভাপতির পদ থেকে সরে দাঁড়াচ্ছেন। একই সঙ্গে তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন, এই মুহূর্ত থেকে বাংলাদেশ আওয়ামী লীগ কিংবা এর কোনো অঙ্গ বা সহযোগী সংগঠনের সঙ্গে তার আর কোনো সম্পৃক্ততা থাকবে না। স্ট্যাটাসের শেষাংশে তিনি সবার কাছে তার জন্য দোয়া কামনা করেন।

আজিম সরদারের এ ঘোষণার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও হঠাৎ করে তার এমন সিদ্ধান্ত অনেকের কাছেই বিস্ময়ের সৃষ্টি করেছে। তবে তিনি তার সিদ্ধান্তে অনড় থাকার কথা জানিয়েছেন।

এ বিষয়ে আজিম সরদারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি আমার ব্যাক্তিগত সিদ্ধান্তে ছাত্রলীগের পদ থেকে পদত্যাগ করেছি। ভবিষ্যতে সক্রিয়ভাবে রাজনীতি করার ইচ্ছা নাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ