September 20, 2026, 6:27 pm
শিরনাম :
নওহাটা পৌরসভার ৯ নং ওয়ার্ডে বিএনপি নেতার গণসংযোগ কলকাতার বাজে প্রতাপ ঘাট সহ অন্যান্য ঘাটেও চলছে বিশ্বকর্মা বিসর্জন ফরিদপুরে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন চন্দ্রিমা থানায় কিশোর গ্যাং প্রতিরোধের দাবিতে এলাকাবাসীর স্মারকলিপি কাঁঠালিয়ায় মাদকসহ দুজন গ্রেপ্তার ময়মনসিংহে মাদক সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনায় আলোচনাসভা অনুষ্ঠিত কাঁঠালিয়ায় আদালতে মামলা চলার মধ্যেই সীমানা বেড়া ভাঙচুরের অভিযোগ অনিয়মের অভিযোগে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরে দুদকের অভিযান রাজশাহীর মোহনপুরে আনসার-ভিডিপির মাদকবিরোধী সচেতনতা সমাবেশ সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির বৈঠক অনুষ্ঠিত

গোপালগঞ্জে জেলা ও দায়রা জজের বাসভবনে বোমা হামলা 

মোঃ শাহীন মোল্লা, স্টাফ রিপোর্টার

গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. শামছুল হকের বাসভবনে ককটেল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বুধবার (২৮’জানুয়ারি) রাত ৯টা ৪৫ মিনিটের দিকে পোস্ট অফিস রোডে এ ঘটনা ঘটে। কে বা কারা ককটেল বোমা নিক্ষেপ করেছে, তা এখনও জানা যায়নি।

গোপালগঞ্জ পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ সাংবাদিকদের জানান, কয়েকজন দুর্বৃত্ত হঠাৎ করে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. শামছুল হকের বাসভবনে ককটেল বোমা নিক্ষেপ করে। এ সময় বিকট শব্দে ককটেল বোমা বিস্ফোরণ ঘটে। এতে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

তিনি আরও জানান, ঘটনার পরপরই আইনশৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী ঘটনা স্থলে ছুটে আসে। পুরো এলাকাজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ